প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চীনের প্রয়াত নেতা মাও জে দংকে নিয়ে মন্তব্য করার পর বিতর্কে জড়িয়ে ক্ষমা চেয়েছেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড তাঁর মন্তব্যকে ‘অবিবেচনাপ্রসূত’ হিসেবে উল্লেখ করে চীন এবং বিশ্বজুড়ে থাকা চীনা জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি বিবৃতিতে এমবাপ্পে জানিয়েছেন, 'সম্প্রতি একটি সাক্ষাৎকারের সময় নিজের একটি ছবি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলাম আমি। আমার মন্তব্যটি ছিল অবিবেচনাপ্রসূত এবং আমি এখন বুঝতে পারছি যে, এটি চীন এবং বিশ্বজুড়ে চীনা সম্প্রদায়ের অনেক মানুষকে আঘাত করেছে।'
https://t.co/MQBo9NCSy5
— Kylian Mbappé (@KMbappe) October 27, 2026
ফরাসি এই তারকা আরও যোগ করেছেন, 'আমার কথায় যারা কষ্ট পেয়েছেন, তাদের সবার কাছে ক্ষমা চাইছি আমি। এটা (কষ্ট দেয়া) আমার উদ্দেশ্য ছিল না। চীনা জনগণ ও তাদের ইতিহাসের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে এবং আমি আন্তরিকভাবে দুঃখিত।'
সোমবার (২৬ অক্টোবর) একটি ভিডিওতে মাওয়ের ছবি নিয়ে মন্তব্য করতে শোনা যায় এমবাপ্পেকে। তবে ভিডিওটির সত্যতা নিশ্চিত করতে পারেনি রয়টার্স।
এ ঘটনায় এমবাপ্পের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে চীনের পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইস্ট্রক বেভারেজ এবং দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী মেংনিউ ও মিল্কগ্রাউন্ড। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চীনের রাষ্ট্রীয় টেলিভিশনও এমবাপ্পে ও লা লিগা-সংশ্লিষ্ট ম্যাচের সম্প্রচার বন্ধ করে দিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন