প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি মাছ বাজারে বিক্রির জন্য নিয়ে আসা হয়েছে ১৫৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির সামুদ্রিক কোরাল মাছ। বিরল আকারের এই মাছটি দেখতে অসংখ্য ক্রেতা ও কৌতূহলী দর্শনার্থীরা বাজারে ভিড় করছেন।
আজ বৃহস্পতিবার বাজারের মাছ ব্যবসায়ী আনোয়ার হোসেন জানিয়েছেন যে, সুন্দরবন-সংলগ্ন উপকূলীয় সমুদ্র এলাকা থেকে ধরা পড়া মাছটির খবর তিনি দুই দিন আগে একটি মাছ ধরার ঘাট থেকে পেয়েছেন। পরে তিনি মাছটি ১ লাখ ১০ হাজার টাকায় কেনেন। মাছ পরিবহনে আরও প্রায় ১০ হাজার টাকার ব্যয় হয়নি।
তিনি জানান, মাছটির বিক্রয়মূল্য প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রায় ৪০ কেজি মাছ অগ্রিম বুকিং হয়ে গেছে। আগামী শনিবার পর্যন্ত বুকিং নেওয়া হবে। এরপর বুকিং অনুযায়ী মাছটি কেটে ক্রেতাদের কাছে সরবরাহ করা হবে।
আনোয়ার হোসেন বলেন, এত বড় আকারের কোরাল মাছ বাজারে খুব কমই আসে। ফলে মাছটি ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। উন্নত মানের সামুদ্রিক মাছ হওয়ায় অনেক ক্রেতাই আগেভাগে বুকিং দিয়ে রেখেছেন।
তিনি আরও উল্লেখ করেন যে, কোরাল মাছ সুস্বাদু এবং পুষ্টিগুণসমৃদ্ধ সামুদ্রিক মাছ হিসেবে পরিচিত। সাধারণত বঙ্গোপসাগরসহ উষ্ণমণ্ডলীয় উপকূলীয় সমুদ্র এলাকায় এ মাছের দেখা পাওয়া যায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন