প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘বিএনপি দল করবে, আওয়ামী লীগের মতো কথা বলবে, তা হবে না। দলের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’—এমন মন্তব্য করেছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, যিনি মন্ত্রী মর্যাদায় রয়েছেন।
রোববার (২২ নভেম্বর) দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত উপজেলা বিএনপির বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, আওয়ামী লীগ সরকারের দুর্নীতির কারণে ২০২৪ সালের ৫ আগস্টের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। ওই সময় লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আন্দোলন করেছিলেন। আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম ও নৈরাজ্য প্রতিহত করতে হবে। দলের মধ্যে বিভেদ রাখা যাবে না। পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন ও বুদ্ধিজীবীরা তাদের ডাকে সাড়া দিয়েছেন। তারা বিএনপির সঙ্গে থেকে আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করবেন।
গোপালগঞ্জে আওয়ামী লীগ যে নৈরাজ্য সৃষ্টি করেছিল, তা সারা দেশে ছড়িয়ে দেয়ার চেষ্টা করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই নৈরাজ্য প্রতিহত করা হয়েছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, এবং সভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন