প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রথম আফ্রিকান দেশ হিসেবে ইতিহাস গড়ার কৃতিত্ব অর্জন করেছে নাইজেরিয়া। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কোনো টুর্নামেন্টে মরক্কোর রাবাত মোহাম্মদ ষষ্ঠ ফুটবল স্টেডিয়ামে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো। এই ইতিহাসের রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নাইজেরিয়ার অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। ফিফা অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের ফাইনালে জাপানকে ২–১ গোলে পরাজিত করে শিরোপা জয় করেছে ‘ফ্লেমিঙ্গোস’ নামে পরিচিত এই আফ্রিকান দেশটি।
ফাইনাল ম্যাচের শুরু থেকেই উত্তেজনা ছিল প্রবল। দুই দল আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচটিকে জমিয়ে তুলেছিল। উত্তেজনাপূর্ণ এই ম্যাচের ৩৯ মিনিটে ডেডলক ভাঙেন নাইজেরিয়ার আওয়াউ বাশিরু। দুরপাল্লার এক অসাধারণ শটে তিনি দলকে এগিয়ে দেন, জাপানি গোলরক্ষক কৌ কাদোয়াকিকে পরাস্ত করে বলটি জালে প্রবেশ করান।
দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৭ মিনিটে) এস্থার স্টিফেনের লম্বা পাস থেকে বল পেয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে লব করে ব্যবধান দ্বিগুণ করেন ওলুয়েবুবে উমেজিয়াকু। ম্যাচের ৮০ মিনিটে ফুকি ইতো একটি গোল পরিশোধ করে খেলায় ফেরার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত নাইজেরিয়ার রক্ষণভাগ ভাঙতে পারেনি জাপান।
জয়ের গোল এবং দুর্দান্ত আক্রমণাত্মক খেলায় ম্যাচসেরার পুরস্কার জেতেন ওলুয়েবুবে উমেজিয়াকু। এর আগে ২০২২ সালের আসরে তৃতীয় স্থান অর্জন করেছিল নাইজেরিয়া। এবার টুর্নামেন্টের দশম আসরে এসে প্রথম আফ্রিকান দল হিসেবে ফাইনালে ওঠার পাশাপাশি শিরোপাও নিজেদের করে নিল দেশটি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন