প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ম্যাচের শেষ মুহূর্তে ভিএআরে গোল বাতিল হওয়া এবং পেনাল্টি মিসসহ নানা নাটকীয়তায় মোড় নেয় মিশর ও ইরানের ম্যাচ। খেলাটি শেষে ১-১ গোলে ড্র হয়ে মাঠ ছাড়ে দুই দল। এই ড্র হওয়ার পর আবেগে আপ্লুত হয়ে পড়েন ইরানের ডিফেন্ডার রামিন রেজাইয়ান।
রেজাইয়ান সমর্থকদের কাছে ক্ষমা চান এবং আশা প্রকাশ করেন যে নকআউট পর্বে পৌঁছে আবারও দেশের মানুষের মুখে হাসি ফোটাতে পারবেন তারা। 'প্লেয়ার অফ দ্য ম্যাচ' নির্বাচিত হওয়ার পরও তিনি হতাশা লুকাতে পারেননি। কান্নাজড়িত কণ্ঠে রেজাইয়ান বলেন, আমি জানি না কেন, আমি এত দুর্ভাগা। আমি জানতে চাইছি আমরা পরের ধাপে যেতে পারব কি না, যাতে মানুষের মন ভালো হয়। ইরানের জনগণ, আমরা আপনাদের অনেক ভালোবাসি, আমাদের ক্ষমা করবেন।
বাঁচা-মরার ম্যাচের নির্ধারিত সময়ের অতিরিক্ত মিনিটে ইরানের ডিফেন্ডার শোজা খলিলজাদেহ মিসরের জালে বল জড়াতে সক্ষম হন। তখন সতীর্থদের সঙ্গে জয় উদযাপনে মেতে ওঠেন তিনি। কিন্তু ভিএআরের পর্যালোচনার পর অফসাইডের কারণে রেফারি সেই গোলটি বাতিল করে দেন।
প্রথমার্ধে দলের হয়ে সমতাসূচক গোলটি অর্জন করেন রেজাইয়ান। বেলজিয়াম ও মিশরের পেছনে থাকা 'টিম মেলি' (ইরান দল) গ্রুপ 'জি'-তে তৃতীয় স্থান অর্জন করে। নকআউট পর্ব নিশ্চিত করতে তৃতীয় দলগুলোর সার্বিক র্যাঙ্কিংয়ের তালিকার ফলাফল আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তাদের।
এই পরিস্থিতিতে আলজেরিয়া ও অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচে যেকোনো একটি দল জয় পরাজয় পেলে এবং ঘানার ক্রোয়েশিয়াকে হারালে কিংবা কঙ্গো উজবেকিস্তানের বিপক্ষে হারলে রাউন্ড অব ৩২-এ পৌঁছে যাবে রেজাইয়ানরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন