প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভাটি বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান। সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তরপ্রধান, সুশীল সমাজের প্রতিনিধি, খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, খাদ্য ব্যবসায়ী এবং সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এই সভাটি সঞ্চালনা করেন উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সদস্য সচিব ও নিরাপদ খাদ্য অফিসার, কুড়িগ্রাম মো. রাকিবুল হাসান নিশাত।
সভায় নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিতকরণ, খাদ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ ও বিপণনের প্রতিটি পর্যায়ে স্বাস্থ্যসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে খাদ্য ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের নিরাপদ খাদ্য আইন ও বিধিবিধান মেনে চলা, ভেজাল ও অনিরাপদ খাদ্য প্রতিরোধ এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য গ্রহণে সচেতন করার বিষয়ে আলোচনা হয়।
সভায় বক্তারা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়; উৎপাদক, ব্যবসায়ী, ভোক্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সুশীল সমাজসহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে উপজেলা পর্যায়ে কার্যকর সমন্বয় ও নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সভায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে সংশ্লিষ্ট সব দপ্তর ও অংশীজনকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন