প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, মামলা জটিলতার কারণে দেশজুড়ে হাজার হাজার শিক্ষক নিয়োগ, পদোন্নতি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগ কার্যক্রম দীর্ঘদিন ধরে আটকে রয়ে গেছে। ৩২ হাজার ৫০০ শিক্ষক নিয়োগের প্রক্রিয়া কিন্তু ২ হাজার ৬০০ এবং ১৭ হাজার শিক্ষক নিয়োগের কার্যক্রমও মামলা হওয়ার কারণে ঝুলে রয়েছে।
আজ বুধবার তিনি জাতীয় সংসদ অধিবেশনে কার্যপ্রণালীর ৩০০ বিধিতে এক বিবৃতিতে এ তথ্য জানান। সরকারি দলের সদস্য জয়নাল আবেদীন ফারুক সংসদে এই বিষয়টি উত্থাপন করেছেন জানিয়ে তিনি বলেন, মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর থেকেই আমি আদালতপাড়ায় গিয়ে এসব মামলার জটিলতা নিরসনের চেষ্টা করে যাচ্ছি। কিন্তু এখনও পর্যন্ত মামলাগুলো আপিল বিভাগের কার্যতালিকায় আসছে না, যা জাতীয়ভাবে শিক্ষক সংকট থাকার কারণে নিয়োগ কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না।
মন্ত্রী বলেন, ‘শুধু শিক্ষক নিয়োগই নয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগকারী কলেজের অধ্যক্ষ ও প্রতিষ্ঠান প্রধান নিয়োগও মামলার কারণে আটকে আছে। প্রাথমিক বিদ্যালয়গুলোর দফতরি-কাম-নাইটগার্ড নিয়োগ কার্যক্রমও একই কারণে স্থগিত রয়েছে।' তিনি আরও বলেন, সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বিচারাধীন মামলাগুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসব নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করা কঠিন হচ্ছে।
এহছানুল হক মিলন বলেন, ‘শিক্ষা ও প্রাথমিক শিক্ষা খাতে বর্তমানে হাজার হাজার মামলা বিচারাধীন; যা প্রশাসনিক কার্যক্রমকে মারাত্মকভাবে ব্যাহত করছে। দেশে ইতিমধ্যে প্রায় ৩৩ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য হয়ে গেছে। কিন্তু পদোন্নতি-সংক্রান্ত জটিলতা ও মামলার কারণে অনেক যোগ্য শিক্ষক প্রধান শিক্ষক হওয়ার আগেই অবসরে চলে যাচ্ছেন।' মন্ত্রী আরও বলেন, সারা বাংলাদেশে এমন বহু শিক্ষক রয়েছেন, যারা প্রধান শিক্ষক হওয়ার যোগ্যতা অর্জন করেও পদোন্নতি পাচ্ছেন না। মামলার জটিলতার কারণে বিষয়গুলো সমাধান করা যাচ্ছে না।
প্রাথমিক বিদ্যালয়ের প্রশাসনিক বদলির বিষয়ে তিনি জানান, এ সংক্রান্ত দায়িত্ব উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিকেন্দ্রীকরণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন