প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইউক্রেনের হামলায় সীমান্তসংলগ্ন রাশিয়ার দুটি অঞ্চলে শুক্রবার নিহত হয়েছেন দুইজন, এমনটাই জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। এর একদিন আগে রাশিয়ার ভয়াবহ হামলায় কিয়েভে অন্তত ৩০ জন নিহত হন।
মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, বেলগোরোদ শহরের মেয়র ভ্যালেন্তিন দেমিদভ টেলিগ্রামে একটি বিবৃতিতে বলেছেন, শুক্রবার সকালে ইউক্রেন ‘ক্ষেপণাস্ত্র হামলা’ চালিয়েছে। দুঃখজনকভাবে এক নারী বাসিন্দা নিহত হয়েছেন।
তার অভিযোগ, এই হামলায় ‘বেসামরিক অবকাঠামো’ লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে তিন লক্ষাধিক জনসংখ্যার শহরটিতে পানি ও বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে।
অঞ্চলটির ভারপ্রাপ্ত গভর্নর ইয়েগর কোভালচুক জানান, ব্রিয়ানস্ক অঞ্চলে ড্রোন হামলায় একজন ব্যক্তি নিহত হয়েছেন এবং আরও দুইজন আহত হয়েছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চল এবং রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়া উপদ্বীপের আকাশে ইউক্রেনের মোট ১৫৫টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর বৃহস্পতিবার কিয়েভে সবচেয়ে তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাগুলোর একটি চালায় রাশিয়া।
শুক্রবার উদ্ধারকারী সংস্থাগুলোর প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ওই হামলায় কিয়েভে অন্তত ৩০ জন নিহত হন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন