প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের ২০২১ সিরিজের শিক্ষার্থীরা ‘বাংলাদেশ আর্কসামিট ২০২৬’-এ অসাধারণ সাফল্য অর্জন করেছেন। ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ আয়োজিত এই প্রতিযোগিতাটি ৮ থেকে ১১ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। রুয়েটের শিক্ষার্থীদের দুটি টিম দুটি পৃথক ইভেন্টে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে।
'আরবান হ্যাকাথন' ইভেন্টে নগরায়নের জটিল চ্যালেঞ্জের উদ্ভাবনী ও টেকসই সমাধান উপস্থাপন করে রুয়েটের তিন সদস্যের একটি দল সারা দেশের বিভিন্ন স্থাপত্য স্কুলের প্রতিযোগীদের হারিয়ে দ্বিতীয় স্থান অর্জন করে। বিজয়ী দলের সদস্যরা হলেন, দেওয়ান শাহরিয়ার পারভেজ সৌমিত, ইশরাক ওয়াসি খান এবং রাহিদ বিন জাফর সামি।
অন্যদিকে, স্থাপত্য, নকশা এবং নির্মিত পরিবেশ (নঁরষঃ বহারৎড়হসবহঃ) বিষয়ে গভীর জ্ঞান ও দক্ষতার পরিচয় দিয়ে রুয়েটের আরেকটি দল 'কুইজ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে। এই দলের সদস্যরা হলেন, তাসমিয়া লাবণ্য, জান্নাতুল ফেরদৌস চৌধুরী মিম এবং রামিশা মহসিন। একই বর্ষের সোহান ফেরদৌস 'ইম্প্রমটু পলিটিকো' নামক সেগমেন্টে প্রশংসনীয় উপস্থিত বক্তব্য প্রদান করেন।
স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্র-কল্যাণ দপ্তরের উপ-পরিচালক জেড, এইচ, এম, মঞ্জুর মোর্শেদ বাংলাদেশ আর্কসামিট ২০২৬ এর রুয়েটের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন