প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ ও জাপানের মধ্যে স্বাক্ষরিত সহযোগিতা চুক্তিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে। জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান এই চুক্তি সম্পর্কে মন্তব্য করে বলেন, "চুক্তি করে বাংলাদেশ-জাপান, আর স্বাগত জানায় ভারত।" তিনি উল্লেখ করেন যে, মাতারবাড়ি সমুদ্রবন্দর জাপানের সহযোগিতায় মূলত ভারতের সেভেন সিস্টার্সের জন্য বাংলাদেশের ভেতর দিয়ে একটি করিডোর হিসেবে ব্যবহৃত হবে।
শুক্রবার দুপুরে ‘ভারতে মুসলিম নিধন ও মসজিদ আক্রমণের প্রতিবাদে’ জাগপা আয়োজিত পল্টনের বিক্ষোভ মিছিল শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাশেদ প্রধান আরও বলেন, "ভারতের আবদার রক্ষা করতে গিয়ে তিস্তা মহাপরিকল্পনা থেকে চীনকে বাদ দেওয়া হয়েছে।" তিনি আরও জানান, মেট্রোরেল প্রকল্পের সব কাজ ভারত পেয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতবিরোধী নাটকীয় স্টেটমেন্ট দিলেও বাস্তবে তারা সমঝোতা করে চলেছে। তিনি অভিযোগ করেন, "উগ্র হিন্দুত্ববাদী মোদী সরকারের সাথে দেশ বিক্রির চুক্তি করা হয়েছে।"
জাগপা সহ-সভাপতি ভারত সরকারের মুসলিম নির্যাতনের চিত্র তুলে ধরে বলেন, "আসামে ও দিল্লিতে মুসলিমদের ঘরবাড়ি ভেঙে উচ্ছেদ করা হয়েছে, আল্লাহর ঘর পবিত্র মসজিদ ভেঙে ফেলা হয়েছে।" তিনি আরও বলেন, গোটা ভারতে মাইকে আজান দেওয়ায় ও নামাজ পড়ায় বাধা দেওয়া হচ্ছে। মুসলিম নারীদের হিজাবকে জঙ্গি আখ্যা দেওয়া হচ্ছে এবং মাদ্রাসার সাপ্তাহিক ছুটি শুক্রবার বাতিল করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, "গরু পাচারের অপবাদে মুসলিমদের বাছাই করে হাঁটুর নিচে গুলি করে পঙ্গু বানানো হচ্ছে, মুসলিমদের পুশ-ইন করে বাংলাদেশে পাঠানো হচ্ছে।" তিনি বলেন, "যে ভারত আমাদের সম্প্রীতির সবক দেয়, তারা নিজ দেশে উগ্র হিন্দুত্ববাদের রূপ ধারণ করে মুসলিম নিধনে লিপ্ত।"
সমাবেশে জাগপা ছাত্র কাফেলার সভাপতি আব্দুর রহমান ফারুকী সঞ্চালনা করেন। এতে আরও বক্তব্য রাখেন— জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদুর রহমান বাবলা, ধর্ম বিষয়ক সম্পাদক নাদিম মাহমুদ, শ্রম বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বাবুল, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, পঞ্চগড় জেলা সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন এবং নারায়ণগঞ্জ জেলা সভাপতি আরিয়ান শরীফ ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেন প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন