প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গোপালগঞ্জের কাশিয়ানীতে একই রাতে পৃথক সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ মোট তিনজনের মৃত্যু হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কের পঞ্চবটি ও ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনাগুলি ঘটে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাশিয়ানী উপজেলার পঞ্চবটি এলাকায় মহাসড়কের পাশে হাঁটার সময় অজ্ঞাতনামা একটি বাসের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা ওমর মীর (৭৫) এবং জাহিদ মোল্লা (৫০) গুরুতর আহত হন। তাদের মধ্যে জাহিদ মোল্লা ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা আহত বীর মুক্তিযোদ্ধা ওমর মীরকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের এসআই ওবায়দুল কাজী দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
অন্যদিকে, রবিবার (২০ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে একই মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় বাসের ধাক্কায় মো. ইব্রাহিম মোল্যা (২৩) নামে এক নসিমনচালক নিহত হন। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরর্শী গ্রামের আ. হাকিম মোল্যার ছেলে।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। পরে পরিবারের আবেদনের পর আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন