প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফুটবল মাঠে লাল কার্ড এবং মাঠের বাইরে ব্যর্থ প্রেমের কাহিনী নিয়ে আলোচনা চলছে।
রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের জীবনে গত কয়েক দিনে আলোচনা ও গুঞ্জনের অভাব নেই। ৪ ম্যাচ নিষেধাজ্ঞা, বিচ্ছেদের পর সাবেক স্বামীর সঙ্গে প্রেমিকার ঘনিষ্ঠতা, আবার বিয়ের সম্ভাবনা—এই সবই সামাজিক যোগাযোগমাধ্যমে যেন নতুন নাটকের সূচনা করেছে!
ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে ভিনিসিয়ুসের সম্পর্কের সমাপ্তি ঘটেছে—এটি এখন সকলের জানা। নতুন তথ্য হলো, ভিনিকে ছেড়ে ভার্জিনিয়া তার সাবেক স্বামী এবং তিন সন্তানের বাবা জে ফেলিপের কাছে ফিরে গেছেন। ব্রাজিলের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, তারা শিগগিরই আবার বিয়ে করার পরিকল্পনা করছেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের মায়ামিতে, ভার্জিনিয়া ফনসেকা ও জে ফেলিপ সন্তানদের নিয়ে একসঙ্গে সময় কাটান। পরে তারা একই উড়োজাহাজে ভ্রমণের ছবি শেয়ার করার পর ভক্তদের মনে নতুন প্রশ্নের উদ্রেক হয়।
সিএনএন ব্রাজিল এবং ইউওএল জানাচ্ছে, বিয়ের গুঞ্জন নতুন মোড় নিয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ভিনির সঙ্গে সম্পর্কের অবসানের কয়েক দিন পর ভার্জিনিয়া আবার জে ফেলিপের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন এবং বিয়ের পরিকল্পনা করছেন।
মাঠে ভিনির পারফরম্যান্সও ভালো যাচ্ছে না। প্রতিপক্ষ খেলোয়াড়ের চুল টেনে ধরে লাল কার্ড দেখার পর রেফারির সঙ্গে বাজে আচরণ করায় লা লিগা কর্তৃপক্ষ রিয়াল ফরোয়ার্ডকে ৪ ম্যাচ নিষিদ্ধ করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন