প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের বিহারের সমস্তিপুরে পরিস্থিতি এমন ঘটেছে যে, এক স্বামী তার স্ত্রীকে আপত্তিকর অবস্থায় তার প্রেমিকের সঙ্গে দেখতে পেয়ে নিজেই তাদের বিয়ের আয়োজন করেছেন। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ার পর নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, সম্পূর্ণ ঘটনা ঘটেছে সমস্তিপুরের বাসিন্দা অনুরাধা কুমারী ও মনোহর কুমারের মধ্যে। কিছু বছর আগে তাদের বিয়ে হয় এবং তাদের একটি সন্তানও রয়েছে। এরই মধ্যে, অনুরাধার সঙ্গে পান্নালাল যাদব নামে এক ব্যক্তির প্রেমের সম্পর্ক তৈরি হয়। উল্লেখ্য, পান্নালালও একটি বিবাহিত ব্যক্তি এবং তারও দুই সন্তানের বাবা।
ঘটনার বিবরণে জানা যায়, সম্প্রতি মনোহর কুমার তার স্ত্রী অনুরাধা ও তার প্রেমিক পান্নালালকে একসঙ্গে হাতেনাতে ধরে ফেলেন। এরপর তিনি গ্রামের মাতব্বরদের ডাকেন এবং বিষয়টি নিয়ে বৈঠক করেন। বৈঠকের পর, তাদের উপস্থিতিতে অনুরাধা ও পান্নালালের বিয়ের ব্যবস্থা করা হয়। পরে সেই ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওটি ‘ঘর কা কলেশ’ নামে একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত হওয়ার পর এটি দ্রুত ভাইরাল হয়ে যায়। বহু মানুষ ভিডিওটি দেখেছেন, এবং এ নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন।
মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ভিডিওটির প্রতি। কিছু মানুষ ঘটনাটিকে বিস্ময়কর বলে অভিহিত করেছেন, আবার কেউ স্বামীর সিদ্ধান্তকে বাস্তবসম্মত বলে মনে করেছেন। এক নেটিজেনের মন্তব্য, চারদিকে শুধু পরকীয়ার ঘটনা দেখা যাচ্ছে, বিষয়টি সত্যিই বিরক্তিকর। অন্য একজন মন্তব্য করেছেন, স্বামীর জন্য খারাপ লাগছে। কিন্তু যে মানুষ আপনার সঙ্গে থাকতে চায় না, তাকে জোর করে আটকে রাখার কোনও অর্থ নেই। সূত্র: আনন্দবাজার
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন