প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে খেলার সুযোগ পাচ্ছেন না পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। চোটের কারণে তিনি হেডিংলিতে বুধবার শুরু হতে চলা ম্যাচ থেকে ছিটকে গেছেন। বাবরের অনুপস্থিতিতে প্রথমবারের মতো টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন সালমান আলী আঘা।
পাকিস্তানের কোচ সারফারাজ আহমেদ বাবরের প্রথম টেস্টে না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাবরের আঙুলে চোট রয়েছে এবং তাই প্রথম ম্যাচে তাকে পাওয়া যাবে না। গত শুক্রবার, বেকেনহ্যামের প্রফেশনাল কাউন্টি ক্লাব সিলেক্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ের সময় চোট পান বাবর। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের পেসার ম্যানি লামসডেনের একটি লাফিয়ে ওঠা বল তার ডান হাতে আঘাত করে। এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরেও একই হাতে চোট পেয়ে ছিলেন এই ব্যাটার।
বল হাতে লাগার পর বাবরকে ব্যথায় কাতরাতে দেখা যায়। পরে তিনি মাঠ ছেড়ে যান এবং প্রস্তুতি ম্যাচের বাকি অংশে আর খেলেননি। বাবরের চোট নিয়ে উদ্বেগের মধ্যে পাকিস্তান দল জানিয়েছিল, ম্যাচের দিন সকালে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু অবশেষে প্রথম টেস্টে তাকে ছাড়াই মাঠে নামার সিদ্ধান্ত হয়েছে।
পাকিস্তান কোচ বাবরকে দ্বিতীয় টেস্টে পাওয়ার ব্যাপারে আশাবাদী। সারফারাজ বলেন, মেডিকেল টিম বাবরের পরীক্ষা-নিরীক্ষা করছে এবং তার আঙুলে এখনও বেশ ব্যথা রয়েছে। দ্বিতীয় টেস্টের আগে কয়েক দিন সময় থাকায় তিনি দ্রুত ফিট হয়ে ফিরে আসবেন বলে আশা করছেন।
সিরিজের দ্বিতীয় টেস্ট আগামী ২৭ আগস্ট লর্ডসে শুরু হবে। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ছন্দে ফেরার প্রমাণ দিয়েছিলেন বাবর, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১-১ ড্র হওয়া টেস্ট সিরিজে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। দুটি ফিফটিতে তার সংগ্রহ ছিল ১৯৩ রান।
ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই আবার পাকিস্তানের টেস্ট দলের নেতৃত্বে ফেরানো হয়েছিল বাবরকে। তাই সিরিজের শুরুতেই তার ছিটকে পড়া পাকিস্তানের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে, সালমান আলী আঘা এর আগে কখনো টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দেননি, কিন্তু তিনি তিন সংস্করণেই জাতীয় দলের নিয়মিত সদস্য। বর্তমানে পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়কও তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন