প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, ফ্যাসিবাদী আমলে সবকিছু ধ্বংস করে দেশকে অন্ধকার যুগে অবতীর্ণ করে দেশ ছেড়ে পালিয়ে গেছে ফ্যাসিবাদী সরকার। আমাদের একটি ফ্যাসিবাদী চরম দুঃশাসনের কাল অতিক্রম করে তাকে পরাজিত করা হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানে বিপ্লবীরা অকাতরে জীবন দিয়ে ইতিহাস সৃষ্টি করেছনে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে মাগুরা পুলিশ লাইনে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখার সময় তিনি এ কথা বলেন। এ সময় তিনি জানান, 'সবুজে সবুজে ভরবো দেশ, সবার আগে বাংলাদেশ' এ প্রতিপাদ্যের মাধ্যমে প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
সংস্কৃতিমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী আমলে এ দেশের শিল্প-সংস্কৃতি, শিক্ষা, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, আদালত, প্রশাসন এবং পুলিশ, সিভিল প্রশাসন, ব্যাংক-বিমা আর্থিক প্রতিষ্ঠান সবকিছু ধ্বংস ও লুটপাট করেছে। এ দেশে চরম আধিপত্যবাদী পদলেহি সরকার অন্ধকার যুগে অবতীর্ণ করে। আমরা সেই অন্ধকার যুগের অবসান ঘটিয়ে একটি নতুন স্বপ্নের আধুনিক বাংলাদেশ গড়তে চাই। একটি রেনেসাঁ সৃষ্টি করতে চাই তারেক রহমানের নেতৃত্বে এবং নবজাগরণ আনতে চাই।
এ সময়, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে অন্যান্য বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল এবং গ্রিনভিউ সোশ্যাল ডেভেলপমেন্টের সভাপতি মোহাম্মদ আশরাফুল আলম খান প্রমুখ।
অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী নিজ হাতে পুলিশ লাইনে গাছের চারা রোপণ করেন। তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন।
মাগুরা জেলা পুলিশ ও গ্রিনভিউ সোশ্যাল ডেভেলপমেন্টের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন