প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উল্লেখ করেছেন, "শিক্ষা বলতে শুধু পুঁথিগত শিক্ষা না, শুধু ম্যাথ, ফিজিক্স না। শিক্ষা বলতে নীতিগত শিক্ষাও।" তিনি বলেন, একটি সমাজ গড়তে হলে ন্যায়নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একে অপরকে বুঝতে চেষ্টা করা এবং একে অপরের মর্যাদা সঠিকভাবে দেওয়া—এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর সেনাপ্রাঙ্গণ কনভেনশন হলে (অডিটোরিয়াম) এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়ার ‘৪র্থ হিফজ এবং ও/এ লেভেল সমাবর্তন ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, কাঠামোগত শিক্ষার মধ্যে নীতিগত শিক্ষা আমরা শক্তভাবে অন্তর্ভুক্ত করিনি। তিনি এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলকে সাধুবাদ জানিয়ে বলেন, "শুধু পুঁথিগত শিক্ষা না, তারা নীতিগত শিক্ষা দেওয়ার কাজগুলো সুন্দরভাবে করে যাচ্ছে।"
এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের সমাবর্তনে ৫৪ জন শিক্ষার্থীকে পূর্ণ হাফেজ হিসেবে এবং ৮৫ জন শিক্ষার্থীকে ও-লেভেল এবং এ লেভেল গ্র্যাজুয়েট হিসেবে সংবর্ধিত করা হয়েছে।
এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়ার ফাউন্ডিং চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর খান মো. আক্তারুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এ সময় খান মো. আক্তারুজ্জামান বলেন, "২০১৫ সালের এই অক্টোবর মাসেই এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়ার যাত্রা শুরু হয়েছিল।" তিনি জানান, দীর্ঘ ১২ বছরের এই পথচলায় অনেক বাধা, ত্যাগ, প্রতিকূলতা ও কঠিন পরীক্ষা অতিক্রম করতে হয়েছে। তবে একটি স্বপ্ন তাদের পথ দেখিয়েছে, সেটি হলো—এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, যেখানে কুরআনের আলোর পাশাপাশি আধুনিক জ্ঞান থাকবে, আর একাডেমিক সাফল্যের সঙ্গে থাকবে নৈতিকতা ও মানবিকতা।
তিনি আরও বলেন, শিক্ষার মান ও সেবার উৎকর্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, "মিথ্যা তথ্য, চটকদার বিজ্ঞাপন কিংবা বাস্তবায়ন-অসম্ভব প্রতি শ্রুতি দিয়ে বিভ্রান্ত করবেন না।" তিনি মনে করিয়ে দেন, শিক্ষা কোনো পণ্য নয়, শিশুদের ভবিষ্যৎ কোনো প্রচারণার বিষয় নয়—"শিক্ষা একটি আমানত।"
মন্ত্রী বলেন, ২০২৬ ও ২৭ শিক্ষাবর্ষে আসনসীমিত থাকা সত্ত্বেও প্রায় ১০০০ আবেদনের মধ্য থেকে ৪০০ শিক্ষার্থীকে ভর্তি নিতে পেরেছি। তিনি জানান, "আমরা ইতোমধ্যেই আপনাদের কথা বিবেচনায় নিয়ে শিক্ষা কার্যক্রমকে আরও ছড়িয়ে দিতে জন ও ঘনবসতিপূর্ণ প্রসিদ্ধ আবাসিক এলাকা আফতাবনগর সংলগ্ন বনশ্রীতে একটি শাখা প্রতিষ্ঠার কাজ শুরু করেছি।" এছাড়া লালমাটিয়াতেই তাদের নিজস্ব একটি স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা করতে চায় তারা।
এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়া দীর্ঘদিন ধরে পবিত্র আল-কুরআনের শিক্ষা, ইসলামী মূল্যবোধ এবং আন্তর্জাতিক মানের ইংরেজি মাধ্যমের শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও নৈতিক চরিত্র বিকাশে কাজ করে আসছে।
অনুষ্ঠানের আকর্ষণগুলোর মধ্যে ছিল—পবিত্র কুরআন তিলাওয়াত, চেয়ারম্যানের উদ্বোধনী বক্তব্য, এভেরোজের থিম সং, আসমাউল হুসনা, এভেরোজের প্রামাণ্যচিত্র, হিফজ ও ও/এ লেভেল সমাবর্তন, আরবি ও ইংরেজি নাশিদ, বালক ও বালিকাদের সম্মিলিত কুরআন তিলাওয়াত, বাংলা গানের ম্যাশআপ এবং বিশেষ নাট্যপ্রদর্শন ইত্যাদি। অনুষ্ঠানের সমাপ্তি হয় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও প্রতিষ্ঠানের নেতৃবৃন্দদের সম্মাননা স্মারক প্রদান, অধ্যক্ষের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী দোয়ার মাধ্যমে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়ার ভাইস চেয়ারম্যান সাজেদা আক্তার, প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মো. আতাউর রহমান মিয়াজী, হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আব্দুল হক এবং সোবহানবাগ জামে মসজিদ কমপ্লেক্সের খতিব শাহ ওয়াল্লাহ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পিয়ারসন এডেক্সেলের বাংলাদেশ ও নেপালের আঞ্চলিক ডেভেলপমেন্ট ম্যানেজার আবদুল্লাহ আল মামুন, ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের বাংলাদেশ কান্ট্রি লিড সারোয়াত রেজা, অক্সফোর্ড এ কিউ এ-র কান্ট্রি ডিরেক্টর শাহিন রেজা এবং পিয়ারসন এডেক্সেলের বাংলাদেশের আঞ্চলিক ডেভেলপমেন্ট ম্যানেজার জান্নাতুল ফেরদৌস সিগমা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন