প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বিপুল পরিমাণ হেরোইনসহ এক পরিবারের তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঘিওর থানা পুলিশ। এই ঘটনার পর থেকে দীর্ঘদিনের ক্ষোভের কারণে উত্তেজিত স্থানীয় জনতা মাদক ব্যবসায়ীদের বসতবাড়ির রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়।
এরপর পুলিশ এবং ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এটি ঘটে বুধবার (১৭ জুন) দুপুর ১২ ঘটিকায় ঘিওর থানার গোলাপ নগর কুঠিবাড়ী এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাপ নগর কুঠিবাড়ী গ্রামে দীর্ঘদিন ধরে খোকন ও তার পরিবার মাদক ব্যবসা চালিয়ে আসছিল। শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব সাদিয়া সাবরিনা চৌধুরীর সার্বিক দিকনির্দেশনায়, ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ৬৮ পুরিয়া হেরোইন এবং মাদক বিক্রির নগদ ১৬ হাজার ৫৪০ টাকা উদ্ধার করে একই পরিবারের তিন সদস্যকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, গোলাপ নগর কুঠিবাড়ী গ্রামের দলু বেপারীর ছেলে খোকন (৫২), তার স্ত্রী মমতাজ বেগম ওরফে মম (৪৫) এবং তাদের ছেলে মানিক (২৫)।
তাদের আটক হওয়ার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই পুরো এলাকায় উত্তেজনা দেখা দেয়। মাদক ব্যবসায়ীদের ওপর ক্ষুব্ধ স্থানীয় জনতা অনমনীয়ভাবে তাদের বাড়ির রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়।
ঘটনার খবর পেয়ে ঘিওর উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং থানা পুলিশের সহায়তায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। আগুনে রান্নাঘরের আনুমানিক ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, অগ্নিকাণ্ডের পর পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত এবং স্বাভাবিক রয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন