প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শেফিল্ডের জয়ে ফিরে আসার পেছনে হামজার লড়াকু পারফরম্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।নরউইচ সিটির কাছে প্রথম হারের তিক্ত অভিজ্ঞতা দীর্ঘস্থায়ী হতে দেয়নি শেফিল্ড ইউনাইটেড। তারা দ্রুত নিজেদের গুছিয়ে নিয়েছে।
ইংলিশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়নশিপে ব্ল্যাকবার্ন রোভার্সকে ২-১ গোলে পরাজিত করেছে শেফিল্ড। এই গুরুত্বপূর্ণ জয়ে বাংলাদেশি বংশোদ্ভূত তারকা হামজা চৌধুরী অসাধারণ ভূমিকা পালন করেছেন। পুরো ম্যাচজুড়ে তার লড়াই ও দায়িত্বশীলতা সত্যিই প্রশংসনীয় ছিল।
শনিবারের হারের ধাক্কা কাটিয়ে উঠার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল শেফিল্ড।তবে ম্যাচের শুরুটা সহজ ছিল না। প্রথমে স্বাগতিক ব্ল্যাকবার্ন ক্রিস্টি মন্টগোমারির চমৎকার গোলে লিড নেয়। পিছিয়ে পড়ার পর হামজা শেফিল্ডের রক্ষণ ও মাঝমাঠ গুছিয়ে নেওয়ার দায়িত্ব নেন। তিনি মাঝমাঠে বলের দখল বজায় রাখার পাশাপাশি রক্ষণকে সামলানোর কাজেও দারুণ ভারসাম্য রক্ষা করেন।
এ সময় গোলরক্ষক মাইকেল কুপারের দুর্দান্ত দুটি সেভ শেফিল্ডকে ম্যাচে টিকে থাকতে সাহায্য করে।পরবর্তীতে টম ক্যানন ও সিডি পেকের টানা দুটি গোল শেফিল্ডকে খেলায় ফেরায় এবং জয়ের বন্দরে পৌঁছে দেয়। ম্যাচ শেষে শেফিল্ডের খেলা খুব বেশি আকর্ষণীয় না হলেও খেলোয়াড়দের লড়াই করার মানসিকতার প্রশংসা করেছেন কোচ ক্রিস ওয়াইল্ডার।
ম্যাচ শেষে ওয়াইল্ডার মন্তব্য করেন, ‘দল আরো ভালোভাবে ম্যাচটি নিয়ন্ত্রণে রাখতে পারত। তবে ক্লাবকে ঘিরে বাইরে অনেক আবেগ ও আলোচনা চলায় সমর্থকদের শান্ত থাকা প্রয়োজন।’ চলতি মৌসুমে ছয় ম্যাচে দুটি জয়, তিনটি ড্র ও এক হারে ৯ পয়েন্ট সংগ্রহ করেছে শেফিল্ড। এটিকে নেতিবাচকভাবে দেখার কিছু নেই বলে উল্লেখ করেন ওয়াইল্ডার, ‘গত মৌসুমে দলের সেরা তিন সৃজনশীল খেলোয়াড়কে হারানোর পরও আমরা সুবিধাজনক অবস্থানে আছি।’
ব্ল্যাকবার্নকে পরাজিত করে পয়েন্ট টেবিলের নবম স্থানে উঠে এসেছে শেফিল্ড। বর্তমানে শীর্ষস্থানে থাকা ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের চেয়ে তারা মাত্র দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে। শেফিল্ডের এই ঘুরে দাঁড়ানোর মিশনে হামজার পরিশ্রমী মানসিকতা ও ধারাবাহিকতা দলটির বড় শক্তি হয়ে উঠতে যাচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন