প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হবিগঞ্জ শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে মো. আরিফ মিয়া নামের একজন ব্যক্তিকে ভুয়া চিকিৎসক হিসেবে আটক করেছে এসআরবি ও জেলা প্রশাসনের যৌথ দল।
রোববার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে শহরের শায়েস্তানগর ট্রাফিক পয়েন্টের মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে এই অভিযানটি সম্পন্ন হয়।
সূত্র জানায়, আটক হওয়া আরিফ মিয়া দীর্ঘ সময় ধরে ‘ডা. মীর মাহবুব রহমান’ নাম ব্যবহার করে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে চিকিৎসাসেবা প্রদান করে আসছিলেন। অভিযানের সময় তিনি নিজের ডাক্তারি সনদ কিংবা চিকিৎসার বৈধতার জন্য কোনো প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করতে পারেননি।
অভিযানে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল নাদরুন বিন আকন। তিনি জানান, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য এবং ভুয়া চিকিৎসকদের কার্যক্রম বন্ধের লক্ষ্যে প্রশাসনের এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এছাড়া অভিযানের সময় এসআরবির ক্যাপ্টেন মোশাররফসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন