প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এবিজি ইউনিভার্সিটি কাপে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ৬ উইকেটে পরাজিত করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে (ইউআইইউ)। ১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৬ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে এআইইউবি।
ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এআইইউবি।
ব্যাটিংয়ে নেমে ইউআইইউ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে। দলের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৬৫ রান করেন মাহমুদুল আলম।
৩৯ বলের ইনিংসে তিনি ২টি চার ও ৮টি ছক্কা মারেন। এছাড়া রাসেল আহমেদ ২১ বলে ১৮ রান এবং মোস্তাফিজুর রহমান ১৪ বলে ১৫ রান করেন।
এআইইউবির হয়ে বল হাতে লিওন দারুণ সফল ছিলেন। ৪ ওভারে একটি মেডেনসহ ১৯ রান দিয়ে তিনি ৩ উইকেট নেন। ইয়াসির আরাফাতও সমান ৪ ওভার বল করে ১৯ রান খরচায় ২ উইকেট শিকার করেন। সৈয়দ মুস্তাহিদ ২৫ রান দিয়ে ২ উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে এআইইউবি শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল। মাত্র ১৫.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫০ রান তুলে জয় নিশ্চিত করে দলটি। ব্যাট হাতে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন আদ-আল জাব্বের, সৈয়দ মুস্তাহিদ ও আজমির আহমেদ।
৩২ বলে ৫ চার ও ১ ছক্কায় অপরাজিত ৪৪ রান করেন আদ-আল জাব্বের। সৈয়দ মুস্তাহিদ মাত্র ১৬ বলের ঝোড়ো ইনিংসে ৩টি চার ও ৫টি ছক্কায় ৪৪ রান করেন। অন্যদিকে ২৩ বলে ৩৮ রান করেন আজমির আহমেদ।
ইউআইইউর হয়ে সাব্বির আহমেদ ২ ওভারে ৩২ রান দিয়ে একটি উইকেট নেন। মাহমুদুল আলম ১ ওভারে ৬ রান দিয়ে এবং আসাদুল্লাহ সায়েদ ৩ ওভারে ১৫ রান দিয়ে একটি করে উইকেট শিকার করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন