প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাঙামাটি শহরে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মেয়াদোত্তীর্ণ পণ্য, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং অন্যান্য অনিয়মের অভিযোগে এসব জরিমানা করা হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক রানা দেব নাথ, জেলা প্রশাসনের প্রতিনিধি ও রাঙামাটি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল-মুনতাসির মামুন মনি এবং সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা যায়, শহরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্যসেবা কার্যক্রম, পণ্যের মেয়াদ ও মূল্যতালিকাসহ সংশ্লিষ্ট বিষয়ে তদারকি করা হয়। এ সময় অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে এবিসি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা, বনরূপা ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা এবং প্যানাসিয়া ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে স্বাস্থ্যসেবা ও ভোক্তা অধিকার-সংক্রান্ত আইন ও বিধিবিধান যথাযথভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।
জনস্বার্থে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত তদারকি ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন