প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সংগীতাঙ্গনের দুই প্রজন্মের দুই শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী পিয়াল হাসান ও মৌসুমী আক্তার সালমা প্রথমবারের মতো একসঙ্গে কণ্ঠ দিয়েছেন ‘রূপকুমারী’ শিরোনামের নতুন একটি দ্বৈত গানে। সম্প্রতি পিয়াল হাসানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে গানটির মিউজিক ভিডিও।
ফোক ও আধুনিক রোমান্টিক আবহে নির্মিত এই গানটির কথা লিখেছেন সালাউদ্দিন সাগর। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। এতে অভিনয় করেছেন আনজুমান মেহজাবিন ও রুহুল আমিন। জমকালো দৃশ্যায়ন ও বর্ণিল উপস্থাপনায় ভিডিওটি সাজানো হয়েছে। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন নাজমুল ইভান।
পিতা হারানোর শোক কাটিয়ে নতুন করে কাজে ফিরেছেন সালমা এই গানের মাধ্যমে। গানটি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে সালমা জানান, "অত্যন্ত ভালোবাসা ও যত্ন নিয়ে কাজটি করা হয়েছে এবং এটি শ্রোতাদের মন ছুঁয়ে যাবে বলে তিনি আশাবাদী।"
গানটি প্রসঙ্গে পিয়াল হাসান বলেন, "সালমা এ প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় ও গুণী একজন শিল্পী। তার সঙ্গে প্রথমবার দ্বৈত গান করার অভিজ্ঞতা দারুণ।" ফোক ও আধুনিকতার মিশেলে তৈরি ‘রূপকুমারী’ গানটি প্রকাশের পর থেকেই শ্রোতাদের বেশ ভালো সাড়া পাচ্ছি, যা আমাদের অনুপ্রাণিত করছে।
প্রকাশের পর গানটি নিয়ে ইতিবাচক সাড়া পাচ্ছেন সংশ্লিষ্টরা। দুই শিল্পীর কণ্ঠের মেলবন্ধন এবং আধুনিক সংগীতায়োজনের কারণে ‘রূপকুমারী’ ইতোমধ্যে আলোচনায় এসেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন