প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল। সোমবার (১৪ সেপ্টেম্বর) উপাচার্যের কার্যালয়ে পাঁচ সদস্যের এই প্রতিনিধিদল সাক্ষাৎ করে।
এই সাক্ষাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা প্রোগ্রামের সম্প্রসারণ এবং দুই দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদার করার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থ বিভাগের পরিচালক মি. সুগাহারা কিয়োয়ুকি। অন্য সদস্যরা হলেন—একই মন্ত্রণালয়ের উন্নয়ন নীতি বিভাগের পরিচালক মি. হারাদা তাকাসি, বাজেট বিষয়ক পরিচালক মি. তামাগাওয়া এইসুকে, ঢাকাস্থ জাপান দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি মি. আওয়াগি ইউ এবং জাইকার ট্রেজারি, অর্থ ও হিসাব বিভাগের মহাপরিচালক মি. সুজুকি কাজুয়া।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল, অধ্যাপক ড. মোহাম্মদ আনছারুল আলম এবং জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম জাপানকে বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করেন। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা, জীববিজ্ঞান, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি এবং পরিবেশ বিজ্ঞানের মতো বিষয়গুলোতে গবেষণাগারভিত্তিক শিক্ষা কার্যক্রমের উন্নয়নে জাপানের আরো সহায়তা প্রয়োজন বলে জানান।
পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জাপানে উচ্চশিক্ষার সুযোগ ও বৃত্তির সংখ্যা বৃদ্ধির বিষয়ে তিনি প্রতিনিধিদলের সহযোগিতা কামনা করেন।
বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা প্রোগ্রামের উন্নয়ন ও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন উপাচার্য। এ ছাড়া আধুনিক ভাষা ইনস্টিটিউটে জাপানি ভাষা শেখানোর জন্য জাপান থেকে শিক্ষক আনার বিষয়েও প্রতিনিধিদলের সহযোগিতা চান তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন