প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রীর জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ মন্তব্য করেছেন যে, কপ-৩১ সম্মেলনের প্রতিনিধি দলে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতি স্পষ্টভাবে নির্দেশ করছে, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ইস্যুতে বাংলাদেশ কতটা গুরুত্ব সহকারে অবস্থান করছে।
তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশ একা নয়, বরং ক্ষতিগ্রস্ত সব দেশকে সঙ্গে নিয়ে তহবিল সংক্রান্ত আলোচনা চালিয়ে যেতে চায়। বিশেষ করে, গ্লোবাল সাউথের দেশগুলোর নেতৃত্ব পর্যায়ে যাওয়ার লক্ষ্যে বাংলাদেশ কাজ করতে চায়। একইসঙ্গে, স্থানীয় এবং আন্তর্জাতিক জোটের মাধ্যমে একটি শক্তিশালী কণ্ঠস্বর গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেছেন।
বুধবার (১১ নভেম্বর) কপ-৩১ সম্মেলনের বাংলাদেশ প্যাভিলিয়নে সংবাদমাধ্যমের সামনে এসব কথা বলেন তিনি।
সাইমুম পারভেজ আরও বলেন, আনতালিয়ার এই বৈশ্বিক আসর থেকে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলা তহবিল পাওয়ার জন্য বাংলাদেশ চেষ্টা করবে। প্রধানমন্ত্রীর বক্তব্যে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সবার জন্য ঋণ সুবিধা নিশ্চিত করার আহ্বান থাকবে।
অন্যদিকে, বাংলাদেশ থেকে প্লাস্টিক সদৃশ বায়োডিগ্রেডেবল পাটপণ্য তুরস্কের বাজারে রফতানির নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে জানিয়ে সাইমুম পারভেজ বলেন, ডা. জুবাইদা রহমানের সঙ্গে বৈঠকে তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন