প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শিশুদের মধ্যে লিচু অত্যন্ত প্রিয় একটি ফল, এটি রসালো ও সুস্বাদু। তবে বিশেষ করে শিশুদের জন্য লিচু খাওয়ার পরিমাণ কতো হওয়া উচিত তা খেয়াল করা অত্যন্ত জরুরি। কারণ অতিরিক্ত লিচু খেলে কিছু ক্ষেত্রে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।
তাহলে, শিশুদের দিনে কয়টি লিচু খাওয়া উচিত?
পুষ্টিবিদদের নির্দেশনা অনুযায়ী, সাধারনত সুস্থ ও পুষ্টিকর খাবার খাওয়া শিশুদের জন্য দিনে ৫ থেকে ১০টি মাঝারি আকারের লিচু খাওয়া নিরাপদ। তবে শিশুর বয়স, ওজন এবং শারীরিক অবস্থার ওপর এই পরিমাণ কিছুটা কম বা বেশি হতে পারে।
২ থেকে ৫ বছর বয়সী শিশু দিনে ৩-৫টি লিচু খেতে পারে। ৬ থেকে ১২ বছর বয়সী শিশু ৫-১০টি লিচু খেতে সক্ষম। আর ১২ বছরের বেশি বয়সী শিশুর জন্য ৮-১২টি লিচু খাওয়া নিরাপদ।
কেন অতিরিক্ত লিচু খাওয়া ঠিক হবে না?
লিচুতে প্রাকৃতিক চিনি বর্তমান থাকে। তাই খালি পেটে অথবা অতিরিক্ত পরিমাণে লিচু খেলে কিছু শিশুর রক্তে শর্করার মাত্রা হঠাৎ কমে যেতে পারে। বিশেষ করে অপুষ্টিতে ভোগা শিশুদের ক্ষেত্রে এই ঝুঁকি বেশি থাকে।
এছাড়া অতিরিক্ত লিচু খেলে কিছু সমস্যা দেখা দিতে পারে:
১. পেটব্যথা বা হজমের সমস্যা হতে পারে।
২. ডায়রিয়া দেখা দিতে পারে।
৩. অ্যালার্জির ঝুঁকি তৈরি হতে পারে।
৪. রক্তে শর্করার ভারসাম্য বিঘ্নিত হতে পারে।
লিচুর পুষ্টিগুণ দেখে নিন:
লিচুতে রয়েছে— ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম, খাদ্যআঁশ এবং বিভিন্ন খনিজ উপাদান।
এসব উপাদান শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, ত্বকের স্বাস্থ্য রক্ষা এবং শরীরের পানির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
লিচু খাওয়ানোর সময় মনোযোগ দেয়ার বিষয়গুলো:
১. শিশুকে কখনো খালি পেটে লিচু খাওয়াবেন না।
২. ভালোভাবে ধুয়ে খাওয়ান।
৩. পচা বা অতিরিক্ত পাকা লিচু থেকে দূরে থাকুন।
৪. অন্যান্য ফলের সঙ্গে ভারসাম্য রেখে লিচু খাওয়ান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন