প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইউরোপের ডানপন্থী গণমাধ্যম এবং রক্ষণশীল নাগরিক সমাজকে শক্তিশালী করার উদ্দেশ্যে ২ কোটি ৫০ লাখ ডলার (২৫ মিলিয়ন) অনুদান দেওয়ার পরিকল্পনা করছে।
এই পরিকল্পনা ওয়াশিংটনের সঙ্গে ইউরোপীয় দেশগুলোর মধ্যে কূটনৈতিক উত্তেজনা নতুন করে বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর ২১ আগস্ট কংগ্রেসকে এই তহবিল বরাদ্দের বিষয়ে অবহিত করেছে। এই মোট অর্থায়নের মধ্যে ৪০ লাখ ডলার রাখা হয়েছে ইউরোপে স্বাধীন সাংবাদিকদের একটি কনসোর্টিয়াম গঠন এবং ডানপন্থী সংবাদমাধ্যমকে সহায়তা করার জন্য। এছাড়া, অভিবাসন ও জাতীয় সার্বভৌমত্বের মতো বিষয়গুলোতে নজর রেখে ‘গণতান্ত্রিক পশ্চাদপসরণ’ বিশ্লেষণের জন্য আরো ৩০ লাখ ডলার বরাদ্দ করা হয়েছে। জানা গেছে, সেপ্টেম্বরের শেষ নাগাদ এই তহবিল চূড়ান্ত হতে পারে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম ব্যুরো (ডিআরএল) দাবি করেছে, এই অর্থায়নের উদ্দেশ্য হলো আন্তঃআটলান্টিক সম্পর্ককে শক্তিশালী করা এবং বাকস্বাধীনতা বৃদ্ধি করা। তারা উল্লেখ করেছে যে, তারা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সরাসরি অর্থায়ন করে না।
তবে ইউরোপে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন সরকারের এই পদক্ষেপে বেশ কয়েকটি দেশের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া এসেছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো ইউরোপের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ তুলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, "কোনো দেশ থেকেই তাদের নির্বাচনী প্রক্রিয়ায় বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন