প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাতক্ষীরা সীমান্তে পৃথক অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রায় ৩০ লাখ টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ওষুধ এবং মাদক সামগ্রী জব্দ করেছে।
শনিবার (২৫ জুলাই) সাতক্ষীরা ৩৩ বিজিবির আওতাধীন কলারোয়া উপজেলার কাকডাঙ্গা, তলুইগাছা এবং সদর উপজেলার কালিয়ানী, ভোমরা, ঘোনা, কুশখালী বিওপি ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহলদল চোরাচালান এবং মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব মালপত্র জব্দ করে।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কলারোয়ার কেড়াগাছি এবং ভাদিয়ালী এলাকা থেকে ১১ লাখ ৮৭ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ প্রাপ্ত হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলার চৌরঙ্গী মোড় থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করা হয়েছে।
এছাড়া ছয়ঘড়িয়া এলাকা থেকে ৭ লাখ ২০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং ভোমরার নবাতকাঠি এলাকা থেকে ৯ বোতল ভারতীয় উইনকোরেক্স সিরাপ (মূল্য ৩ হাজার ৬০০ টাকা) জব্দ করা হয়। দাঁতভাঙ্গা এলাকা থেকে ২ লাখ ৬৯ হাজার ৪০০ টাকা এবং বাঘমারা এলাকা থেকে ৩ লাখ ১৮ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশও হাতে এসেছে।
এ ছাড়া ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার হরিণা স্কুলসংলগ্ন এলাকা থেকে ৪ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেছে।
বিজিবি জানায়, চোরাকারবারিরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচার করছিল।
জব্দ করা মালপত্রের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান উল্লেখ করেন, ভারতীয় পণ্যের অবৈধ চোরাচালানের ফলে একদিকে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অন্যদিকে সরকার বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। চোরাচালান প্রতিরোধ এবং দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন