প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপ ফাইনাল দেখার জন্য ট্রাম্প যাচ্ছেন। ছবি: এএফপি। ২০২৬ সালের বিশ্বকাপের মূল আয়োজক দেশ হল যুক্তরাষ্ট্র। কিন্তু ফুটবল মাঠে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেখা যায়নি। তবে তিনি আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে অনুষ্ঠিত শিরোপা ম্যাচটি দেখতে স্টেডিয়ামে আসবেন।
বৃহস্পতিবার, ১৬ জুলাই হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এই তথ্য জানিয়েছেন। এক সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, "আমরা রোববারের ফাইনাল ম্যাচের অপেক্ষায় আছি। আমি জানি, প্রেসিডেন্টও সেখানে উপস্থিত থাকার জন্য উন্মুখ। তার (ট্রাম্প) উপস্থিতি এমন একটি বিশ্বকাপের সমাপ্তি ঘটাবে, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি দেখা, সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে সফল বিশ্বকাপ হিসেবে বিবেচিত হচ্ছে।"
আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে এই মহারণটি আগামী রোববার, ১৯ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নিউইয়র্ক এলাকার নিউইয়র্ক/নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এর আগে গত বছর ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল উপলক্ষে ট্রাম্প উপস্থিত ছিলেন। তখন তিনি চেলসি এবং প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) মধ্যকার ম্যাচ শেষে ইংলিশ ক্লাবটির হাতে ট্রফি তুলে দিয়েছিলেন।
বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের পছন্দের দল কোনটি সে সম্পর্কে লেভিট বলেন, তিনি তা জানেন না। তবে সাংবাদিকদের ট্রাম্পকেই প্রশ্ন করার পরামর্শ দেন। লেভিট বলেন, "আমি নিশ্চিত, তিনি আপনাদের জন্য মজার কোনো উত্তর দেবেন।"
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শুক্রবার নিউইয়র্ক সিটির ট্রাম্প টাওয়ারে আয়োজিত ফিফার একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন বলেও জানিয়েছেন লেভিট।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন