প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন মিজান বেগম (৪৬) নামে এক নারী। এ সময় তিনি দ্রুতগতির একটি মোটরসাইকেল দেখে আতঙ্কিত হয়ে পড়েন। পেছনে সরে যাওয়ার চেষ্টা করতে গিয়ে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন এবং তার মৃত্যু ঘটে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরের দিকে এই ঘটনাটি ঘটে।
ঘটনার পর তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বিকাল ৪টা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, "মৃতদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।"
নিহতের ছোট ভাই মোস্তাফিজুর রহমান জানান, মিজান বেগম কিশোরগঞ্জ সদর উপজেলার সুলতানপুর গ্রামের মো. আলীর স্ত্রী। তিনি গ্রামের বাড়ি থেকে মেয়ে রিমাকে (১৪) কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন