প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের মিজোরাম ও ত্রিপুরা এবং মিয়ানমারের সীমান্তবর্তী অঞ্চলে ভূমিকম্পের ঘটনা ঘটেছে। এর ফলে চট্টগ্রাম, কক্সবাজার, ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হওয়ার তথ্য পাওয়া গেছে।
শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১২ মিনিট থেকে রাত ১টা ২৭ মিনিটের মধ্যে এই ভূমিকম্পগুলো সংঘটিত হয়।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, শনিবার দিবাগত রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়।
মিয়ানমারের ভূমিকম্পের এক মিনিটের মধ্যে বাংলাদেশ-ভারত সীমান্তের মিজোরামের লুংলেই এলাকায় রিখটার স্কেলের ৫ মাত্রার একটি ভূমিকম্প ঘটে। এর ফলে দেশের চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়।
এরপর রাত ১টা ২৭ মিনিটে ত্রিপুরার আগরতলায় রিখটার স্কেলে ৩ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প সংঘটিত হয়। এই ভূমিকম্পের ফলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন