প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সৌদি আরবে উড়োজাহাজ খাতে ব্যয় টানা দ্বিতীয় সপ্তাহের জন্য বৃদ্ধি পেয়েছে। ৭ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে এই খাতে মোট ব্যয়ের পরিমাণ ৩ কোটি ৩৮ লাখ ৩০ হাজার সৌদি রিয়াল (৯০ লাখ ২০ হাজার মার্কিন ডলার) হিসেবে চিহ্নিত হয়েছে।
আগের সপ্তাহের তুলনায় এই ব্যয় ৮.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অক্টোবরের শেষ সপ্তাহে এই খাতে ১১.২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল। গত দুই সপ্তাহে উড়োজাহাজ খাতে ব্যয় বৃদ্ধি পেয়েছে ২০.৭ শতাংশ। এই সময়ের মধ্যে এয়ারলাইন্স-সংক্রান্ত লেনদেনের সংখ্যা ৪.৭ শতাংশ বেড়ে ১ লাখ ৭৯ হাজারে পৌঁছেছে।
সরকারি তথ্য অনুযায়ী, হুথি হামলার পর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হওয়ায় গত ৭ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে সৌদি আরবে উড়োজাহাজ খাতে টানা দ্বিতীয় সপ্তাহের জন্য ব্যয় বেড়েছে।
সৌদি কেন্দ্রীয় ব্যাংক (সামা) এর তথ্যমতে, ওই সপ্তাহে এয়ারলাইন্স খাতে পয়েন্ট-অব-সেল (পিওএস) লেনদেনের পরিমাণ ছিল ৩ কোটি ৩৮ লাখ ৩০ হাজার রিয়াল (৯০ লাখ ২০ হাজার ডলার), যা আগের সপ্তাহের তুলনায় ৮.৫ শতাংশ বেশি।
এর আগে ৩১ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে এই খাতে ১১.২ শতাংশ প্রবৃদ্ধি দেখা গিয়েছিল, যার ফলে দুই সপ্তাহ আগের তুলনায় মোট ব্যয় প্রায় ২০.৭ শতাংশ বেড়েছে। এ সময় লেনদেনের সংখ্যা ৪.৭ শতাংশ বেড়ে ১ লাখ ৭৯ হাজারে দাঁড়িয়েছে।
সামগ্রিকভাবে, পর্যালোচিত সপ্তাহে সৌদি আরবে মোট পিওএস লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৫০৩ কোটি রিয়াল, যা আগের সাত দিনের তুলনায় ২.৫ শতাংশ কম। তবে মোট লেনদেনের সংখ্যা প্রায় অপরিবর্তিত থেকে ২৬ কোটি ৪৮ লাখ ৫০ হাজারে দাঁড়িয়েছে।
আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে অর্থনীতিবিদ তালাত হাফিজ মন্তব্য করেছেন যে, টানা দুই সপ্তাহ উড়োজাহাজ খাতে ব্যয় বৃদ্ধি মানুষের ভ্রমণের ক্ষেত্রে স্থিতিশীল ও দৃঢ় চাহিদার একটি ইতিবাচক ইঙ্গিত।
তিনি আরও বলেন, “আমি মনে করি এটি হুথি সন্ত্রাসী হামলার ক্ষয়ক্ষতি কাটিয়ে দ্রুত বিমানবন্দরের কার্যক্রম পুনরায় চালু করার ক্ষেত্রে সৌদি সরকারের ত্বরিত পদক্ষেপেরও প্রতিফলন। কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে কার্যক্রম পুনরায় শুরু হওয়া সৌদি আরবের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং কার্যকরভাবে পরিস্থিতি মোকাবিলার সক্ষমতার ওপর মানুষের আস্থা আরও সুদৃঢ় করেছে।”
তালাত হাফিজ উল্লেখ করেন, পিওএস লেনদেনের এই পরিসংখ্যান প্রমাণ করে যে মানুষ এখনো দেশের ভেতরে এবং বাইরে ভ্রমণকে অগ্রাধিকার দিচ্ছে।
তিনি বলেন, “সৌদি আরব তার পর্যটন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে অভ্যন্তরীণ পর্যটন, বড় বড় ইভেন্ট, ব্যবসায়িক কার্যক্রম এবং ক্রমবর্ধমান আকাশপথের সংযোগ ভ্রমণের চাহিদাকে চাঙা রাখছে। আগামী সপ্তাহগুলোতে বোঝা যাবে এই গতি অব্যাহত থাকে কি না।”
পিওএস লেনদেনের ক্ষেত্রে শীর্ষে ছিল রাজধানী রিয়াদ। শহরটিতে লেনদেনের সংখ্যা ০.৮ শতাংশ বেড়ে ৮ কোটি ৮৮ লাখে পৌঁছালেও, মোট ব্যয়ের পরিমাণ আগের সপ্তাহের তুলনায় ১ শতাংশ কমে ৫২৮ কোটি রিয়ালে দাঁড়িয়েছে।
জেদ্দায় লেনদেনের পরিমাণ ছিল ১৯৪ কোটি রিয়াল, যা আগের সপ্তাহের চেয়ে ১.৮ শতাংশ কম; এখানে মোট লেনদেন হয়েছে ২ কোটি ৮৯ লাখ ৮০ হাজার বার। এছাড়া দাম্মামে ভোক্তা ব্যয় ০.৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭৪ কোটি ২৩ লাখ ৮০ হাজার রিয়ালে। এর পরের অবস্থানে রয়েছে মদিনা (৫৯ কোটি ৩৬ লাখ ৫০ হাজার রিয়াল) এবং মক্কা (৫৭ কোটি ৩৬ লাখ ১০ হাজার রিয়াল)।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন