প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ডোনাল্ড ট্রাম্প স্পেনের সিউটা অঞ্চলে অনিয়ন্ত্রিত অভিবাসীদের আকস্মিক আগমনকে যুক্তরাষ্ট্রের জন্য একটি সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, আসন্ন নির্বাচনে যদি তার রাজনৈতিক প্রতিপক্ষ ডেমোক্র্যাটরা ক্ষমতায় আসে, তাহলে যুক্তরাষ্ট্রকেও একই পরিস্থিতির মুখোমুখি হতে হবে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সেখানকার ছবিগুলো ভয়াবহ। তিনি যোগ করেন, ডেমোক্র্যাটরা যখন ক্ষমতায় আসবে, তখন তিন বছর পরে আমাদের দেশে অবস্থাও একই হয়ে যাবে। তিনি মনে করেন, তাদের অধীনে জনগণ ভালো থাকতে পারবে না।
মরক্কোর উপকূলে অবস্থিত স্পেনের নিয়ন্ত্রণাধীন ক্ষুদ্র ভূখণ্ড সিউটার বর্তমান পরিস্থিতির সঙ্গে নিজেদের কঠোর অভিবাসন নীতির তুলনা টেনেছে হোয়াইট হাউস।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক জনমত জরিপে সমর্থন কমতে থাকায় এবং নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে রিপাবলিকানরা অভিবাসন ইস্যুটিকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সিউটার ভিডিও শেয়ার করে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, এই ঘটনা চরম বামপন্থী বিশ্বায়নবাদী নীতির ব্যর্থতা। অন্যদিকে, ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা স্টিফেন মিলার দাবি করেন, ডেমোক্র্যাটরা ক্ষমতায় এলে বহিরাগতরা আমেরিকানদের ঘরবাড়ি দখল করে নেবে। সব মিলিয়ে আসন্ন নির্বাচনকে সামনে রেখে স্পেনের এই সংকটকে রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা করছেন মার্কিন রিপাবলিকান নেতারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন