প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী বিভাগের প্রথম ‘আইটি ভিত্তিক স্কাউট ট্রেনিং সেন্টার’র নির্মাণ কাজ নাটোরে শুরু হয়েছে।
আজ শনিবার দুপুরে সেন্টার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
অনুষ্ঠানে হুইপ বলেন, আমরা চাই, সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক। স্কাউট আন্দোলনের মাধ্যমে আনন্দময় পড়াশুনার সঙ্গে সৃজনশীল কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ রয়েছে। অতএব, যদি কেউ নিজেকে সুন্দর ও সৃজনশীল হিসেবে গড়ে তুলতে পারে, তবে সমাজ আলোকিত হবে এবং দেশ সমৃদ্ধ হবে।
জেলা প্রশাসক, জেলা স্কাউটস ও রোভারের সভাপতি আসমা শাহীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ এবং বাংলাদেশ স্কাউটসের প্রাথমিক বিদ্যালয়সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. রুহুল আমিন।
শহরের স্টেশন হাফরাস্তা এলাকায় তিন কোটি টাকা ব্যয়ে উপরে ছয় তলা ভিত্তির উপরে তিন তলা ভবন নির্মাণ কাজ করছে বাংলাদেশ স্কাউটস। প্রায় তিন হাজার বর্গফুটের প্রতিটি তলার মধ্যে নিচতলাতে সুপরিসর উন্মুক্ত প্যাসেজ, ডাইনিং, কিচেন এবং ওয়াশ জোন, দ্বিতীয় তলায় সেশন হল ও অফিস কক্ষ এবং তৃতীয় তলাতে ডরমেটরি নির্মাণ হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, আগামী এক বছরে নির্মাণ কাজ শেষ হবে।
বাংলাদেশ স্কাউটসের প্রাথমিক বিদ্যালয়সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. রুহুল আমিন বাসস’কে বলেন, রাজশাহী বিভাগের প্রথম প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে এই ভবনে নাটোর এবং রাজশাহী বিভাগের স্কাউটস কার্যক্রম আরো শক্তিশালী হবে। তাছাড়া, তথ্য প্রযুক্তি ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করার সুযোগ তৈরি হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন