প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্র সামরিক হুমকি এবং নতুন অস্ত্রের সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে ‘হুমকিনির্ভর কূটনীতি’ পরিচালনা করছে।
তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ইরানকে বিরত রাখার কথা বললেও, বর্তমানে দেশটি ইরানের বিরুদ্ধে আরও বিধ্বংসী অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে চিন্তা করছে।
পেজেশকিয়ানের দাবি, যুদ্ধের প্রথম দিনেই যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের লামের্দ শহরের একটি ক্রীড়া হলে ২১ জন বেসামরিক নাগরিক নিহত হন। তিনি জানান, ওই হামলায় যুক্তরাষ্ট্রের ‘প্রিসিশন স্ট্রাইক মিসাইল’ (পিআরএসএম) ব্যবহার করা হয়েছিল।
এছাড়া, মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে ইরানি প্রেসিডেন্ট বলেন, পেন্টাগন ভূগর্ভস্থ একটি ইরানি পারমাণবিক স্থাপনায় হামলার জন্য ‘ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট’ (এমওএবি) বোমা মোতায়েনের বিষয়টি বিবেচনা করছে। এই শক্তিশালী বোমাটি ‘মাদার অব অল বম্বস’ (সব বোমার মা বা শক্তিশালী বোমা) নামে পরিচিত।
পেজেশকিয়ান মন্তব্য করেন, যুক্তরাষ্ট্র একদিকে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের কথা বলছে, অন্যদিকে আরও বিধ্বংসী অস্ত্র ব্যবহারের হুমকি দিচ্ছে। তিনি বলেন, ‘এতে কোনো বিরোধ নেই, বরং এটি লজ্জাজনক। বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য হুমকি কে সৃষ্টি করছে?’
ইরানি প্রেসিডেন্টের এই বক্তব্যের মাধ্যমে ওয়াশিংটনের সামরিক পদক্ষেপ এবং কূটনৈতিক অবস্থানের মধ্যে অসংগতির অভিযোগ পুনরায় সামনে এসেছে।
সূত্র: আল জাজিরা
এআরবি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন