প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে একই দলে খেলতে যাচ্ছেন বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, নাসির হোসেন এবং রনি তালুকদার। ভ্যাঙ্কুভার গার্ডিয়ান্সে তাদের সঙ্গে রয়েছেন দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বেশ কিছু পরিচিত ক্রিকেটার।
ভ্যাঙ্কুভার নাইটসের নতুন নাম ভ্যাঙ্কুভার গার্ডিয়ান্স। এই দলের হয়ে খেলার কথা রয়েছে স্কটল্যান্ডের জর্জ মানসি, দক্ষিণ আফ্রিকার কলিন ইনগ্রাম, আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাই এবং ওয়েস্ট ইন্ডিজের কেনার লুইসের। এছাড়া শ্রীলঙ্কার মালিন্দা পুষ্পকুমারা ও সংযুক্ত আরব আমিরাতের জাহিদ আলীও এই দলে অন্তর্ভুক্ত রয়েছেন।
তবে সাকিবের অংশগ্রহণ নিয়ে কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। কারণ একই সময়ে তার নেপাল প্রিমিয়ার লিগে খেলার কথা রয়েছে। অন্যদিকে, নাসির ও রনিকে নিয়মিতভাবে কানাডার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দেখা যেতে পারে। নাসির ইতোমধ্যে দেশ ছেড়ে গেছেন।
এবারের গ্লোবাল টি-টোয়েন্টি লিগের ম্যাচগুলো কানাডার পরিবর্তে অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনে। টুর্নামেন্টটি চলবে ২ নভেম্বর পর্যন্ত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন