প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সউদী আরবের রাজধানী রিয়াদের অর্থনৈতিক অঞ্চলে হুথিদের হামলায় একটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সউদী কর্তৃপক্ষ। তবে এই হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রিয়াদে হামলার কয়েক ঘণ্টা আগে বিকট বিস্ফোরণের আওয়াজ শোনা যায় এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে, শহরের সবচেয়ে উঁচু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে সউদী সিভিল ডিফেন্স বা বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানায়, হামলায় ‘বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি’। যদিও ভবনটির নাম উল্লেখ করা হয়নি, তবে সংস্থাটি একটি ছবি প্রকাশ করেছে। ওই ছবিতে রিয়াদের সবচেয়ে উঁচু ভবন এবং সউদী আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) কার্যালয় অবস্থিত টাওয়ারটি দেখা যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ভোরে বিস্ফোরণের তীব্র শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে। হামলার পর জরুরি উদ্ধারকারী দল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এর আগে সউদী নেতৃত্বাধীন জোট জানায়, রিয়াদ লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলা করা হয়েছে এবং ধ্বংসাবশেষ পড়ে বস্তুগত ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল। সূত্র: সউদী সিভিল ডিফেন্স।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন