প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইউরোপ ও ইতালি সফর শেষে দেশে ফেরার উদ্দেশ্যে রাজধানী রোমের আন্তর্জাতিক লিওনার্দো দা ভিঞ্চি (ফিয়ামিসিনো) বিমানবন্দরে পৌঁছালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বিদায় শুভেচ্ছা জানিয়েছেন ইতালি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারা।
বিমানবন্দরে ইতালি বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে তার এক বিশেষ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সফরের সময় কুশল বিনিময়ের পাশাপাশি প্রবাসী বিএনপি নেতাকর্মীদের দলের স্বার্থে ঐক্যবদ্ধ থেকে স্ব স্ব অবস্থান থেকে দলীয় কর্মকাণ্ডকে আরও বেগবান ও গতিশীল করার দিকনির্দেশনা দেন রুহুল কবির রিজভী।
এ সময় বিমানবন্দরে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ টি এম রকিবুল হক উপস্থিত থেকে তাকে বিদায়ী ফুলেল শুভেচ্ছা জানান।
বিদায় মুহূর্তে বিমানবন্দরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শাহ তৌহিদ কাদের, রোম মহানগর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, ইতালি যুবদলের সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ ইতালি বিএনপি, যুবদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকেরা।
নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় ও বিদায় পর্ব শেষে তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রোম ত্যাগ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন