প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম শুকনো গাঁজাসহ মোঃ বাদল মন্ডল (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় শামীম (৩৮) নামে অপর এক ব্যক্তি কৌশলে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে গোবিন্দগঞ্জ উপজেলার ৯ নম্বর হরিনাথপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ক্রোড়গাছা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় একটি টিনশেড বসতবাড়ির ঘরের ভেতরে মাদকদ্রব্য গাঁজা কেনাবেচার অভিযোগে বাদল মন্ডলকে ৫০০ গ্রাম শুকনো গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় শামীম নামে অপর ব্যক্তি পালিয়ে যান। পরে উপস্থিত সাক্ষীদের সামনে গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তার বাদল মন্ডল ক্রোড়গাছা এলাকার মৃত তৈয়ব আলী মন্ডলের ছেলে। অপরদিকে পলাতক শামীম একই এলাকার দুদু হাজীর ছেলে।
এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় ২৯ অক্টোবর ২০২৬ তারিখে মামলা করা হয়েছে। মামলা নম্বর ৪৭। পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৯(ক) ও ৪১ ধারায় মামলাটি রুজু করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন