প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সম্যাসীনগর বাজার মহাশ্মশান প্রাঙ্গণে একটি রেইনট্রি গাছের ডাল থেকে পুলিশ আকাশ বাড়ুই (৩৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। নিহত আকাশ বাড়ুই হলো উপজেলার জঙ্গল গ্রামের বাসিন্দা। তিনি বিশ্বপদ বাড়ুই ও মায়া রানীর ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (২৫ জুন) রাতের আনুমানিক ৮টার দিকে আকাশ বাড়ুই স্ত্রীর কাছে সমাধীনগর মহাশ্মশানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি।
শুক্রবার (২৬ জুন) ভোরে স্থানীয়রা মহাশ্মশান প্রাঙ্গণের পশ্চিম পাশের একটি রেইনট্রি গাছের ডালের সঙ্গে প্লাস্টিকের রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আকাশ বাড়ুইকে ঝুলতে দেখে বালিয়াকান্দি থানার পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিনের সাংসারিক দারিদ্র্য ও মানসিক চাপের কারণে তিনি আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে।
বালিয়াকান্দি থানার এসআই আকবর আলী ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছেন।
বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ আব্দুর রব তালুকদার জানিয়েছেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন