প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল শুধু মাঠের লড়াইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং দর্শকদের জন্য থাকছে একটি তারকাখচিত আয়োজনও। এই টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালের বিরতিতে সুপার বোলের আদলে বিশেষ হাফটাইম শো আয়োজন করা হবে। এই হাফটাইম শোতে এক মঞ্চে পারফর্ম করবেন পৃথিবীর প্রতিষ্ঠিত জনপ্রিয় পপ তারকা শাকিরা, জাস্টিন বিবার, ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস।
আগামী ১৯ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধের পর ১১ মিনিটের বিশেষ হাফটাইম শোতে অংশগ্রহণ করবেন তারা। ফিফা গ্লোবাল সিটিজেন শিক্ষা তহবিলের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন নাইজেরিয়ার সংগীতশিল্পী বার্না বয়, ভেনেজুয়েলার খ্যাতিমান সুরকার ও অর্কেস্ট্রা পরিচালক গুস্তাভো দুদামেল, ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের সদস্যদের নিয়ে গঠিত পিএস বাইশ কোরাস এবং শিশুদের জনপ্রিয় অনুষ্ঠান সিসেমি স্ট্রিটের মাপেট চরিত্রগুলো।
এভাবে এই আয়োজন নিয়ে জাস্টিন বিবার মন্তব্য করেন, ‘ফিফা বিশ্বকাপ এমন একটি আয়োজন, যা বিশ্বকে একত্রে যুক্ত করতে সক্ষম। অন্য কোনো আয়োজনের কাছে সেই ক্ষমতা নেই।’ স্বাস্থ্যগত সমস্যার কারণে ‘জাস্টিস’ বিশ্ব সফর বাতিল করার পর চলতি বছরের বসন্তে ক্যালিফোর্নিয়ার কোচেলার সংগীত উৎসবে মঞ্চে ফের ওঠেন বিবার। সেটি ছিল গত চার বছরে তার সবচেয়ে বড় সরাসরি পরিবেশনা।
এদিকে ফিফার এই বিশেষ হাফটাইম শোর সৃজনশীল পরিকল্পনার দায়িত্বে রয়েছেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন। এই অনুষ্ঠান থেকে সংগৃহীত অর্থ ফিফা গ্লোবাল সিটিজেন শিক্ষা তহবিলে দেওয়া হবে, যার লক্ষ্য বিশ্বজুড়ে শিশুদের শিক্ষার জন্য ১০ কোটি মার্কিন ডলার সংগ্রহ করা।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও শাকিরা ও বার্না বয় একসঙ্গে পারফর্ম করেছিলেন। তাদের পরিবেশিত বিশ্বকাপের থিম গান ‘দাই দাই’ টুর্নামেন্ট শুরুর পর থেকেই বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে এবং বিভিন্ন ম্যাচে নিয়মিত পরিবেশন করা হচ্ছে।
এদিকে মাঠের লড়াইও পৌছে গেছে শেষ আটে। কোয়ার্টার ফাইনালে মরক্কোর মুখোমুখি হবে ফ্রান্স। অন্য ম্যাচে স্পেন খেলবে বেলজিয়ামের বিপক্ষে, নরওয়ে লড়বে ইংল্যান্ডের বিরুদ্ধে এবং বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ হচ্ছে সুইজারল্যান্ড।
গোলদাতার তালিকায় এখনও শীর্ষে আছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, যার গোল সংখ্যা আট। দ্বিতীয় স্থানে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে ও নরওয়ের আর্লিং হালান্ড, দুইজনের গোল সংখ্যা সাতটি। ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনের গোল সংখ্যা ছয়টি।
বিশ্বকাপের শিরোপা নির্ধারণের লড়াইয়ের মধ্যে এবারের ফাইনালের বিরতিতে বিশ্বসংগীতের একটি বড় মিলনমেলা উপভোগ করা হবে। মাঠের উত্তেজনা এবং তারকাদের জমকালো পরিবেশনা এবারের ফাইনালকে আরও স্মরণীয় করে তুলবে বলে আশা করা যাচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন