প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দেওয়ান আব্দুল করিম হাফিজিয়া মাদ্রাসার তিন ছাত্র নিখোঁজ হয়ে গেছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে মাদ্রাসা থেকে বের হয়ে তারা নিজ নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু এরপর তারা আর মাদ্রাসায় ফিরে আসেনি। নিখোঁজ ছাত্রদের অভিভাবক ও মাদ্রাসা কর্তৃপক্ষ উদ্বিগ্ন হয়ে পড়েছে।
নিখোঁজ ছাত্রদের মধ্যে রয়েছে সিফাত (১০), পিতা রেহান উদ্দিন, গ্রামের নাম বড়হলদিয়া; সাব্বির (১৫), পিতা মোতালেব বেপারী, গ্রামের নাম উদ্ধমদী; এবং সাকিন (১১), পিতা কাউছার প্রধান, গ্রামের নাম উত্তর সরদারকান্দি।
মাদ্রাসা সূত্রে জানা যায়, আবাসিক এই মাদ্রাসার শিক্ষার্থীরা সাধারণত রাত মাদ্রাসাতেই কাটায়। প্রতি শুক্রবার সকালে তারা নিজেদের বাড়িতে গিয়ে বাবা-মায়ের সঙ্গে দেখা করে পুনরায় মাদ্রাসায় ফিরে আসে। নিয়ম অনুযায়ী, শুক্রবার সকালে ওই তিন শিক্ষার্থীও বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তবে নির্ধারিত সময়ে বাড়ি থেকে ফিরে না আসায় তাদের খোঁজখবর শুরু করেন অভিভাবক ও মাদ্রাসা কর্তৃপক্ষ।
এদিকে, দীর্ঘ সময় অতিবাহিত হলেও নিখোঁজ ছাত্রদের কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ তিন শিক্ষার্থীর সন্ধান পাওয়া গেলে নিকটস্থ মাদ্রাসা কর্তৃপক্ষ, অভিভাবক অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন