প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি পরিত্যক্ত অবস্থায় থাকা ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমা উদ্ধার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট সফলভাবে নিষ্ক্রিয় করেছে।
সফল নিষ্ক্রিয়করণের এই বিষয়টি শুক্রবার সন্ধ্যায় জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
তিনি বলেন, শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিট থেকে ৬টা ৩০ মিনিটের মধ্যে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা একটি পরিত্যক্ত ছাতা দেখতে পান। এই ছাতাটি সন্দেহজনক মনে হওয়ার কারণে তারা পরীক্ষার জন্য এর ভেতরে রেজিস্টার করে আইইডি সদৃশ একটি বস্তু পান। পরে সঙ্গে সঙ্গে পুরো এলাকা কর্ডন করে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয় এবং বিষয়টি ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হয়।
খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিট তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। এরপর অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে তারা আইইডি সদৃশ বস্তুটি সফলভাবে নিষ্ক্রিয় করে।
এই ডিএমপি কর্মকর্তা আরো জানান, ঘটনাটিতে কোনো রকমের হতাহতের ঘটনা কিংবা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি। বস্তুটির প্রকৃত উৎস এবং ঘটনার কারণ উদঘাটনের লক্ষ্যে সংশ্লিষ্ট ইউনিট তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন