প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রবাসী ফখরুল ইসলাম নামে এক যুবক বিমানে উঠে দেশে ফেরা সম্ভব হয়নি, যিনি মৌলভীবাজারের বাসিন্দা। বিমানের অভ্যন্তরে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণে তিনি দেশে ফিরে আসতে পারেননি। পরে তাঁর মৃত্যু ঘটে।
জানা যায়, সোমবার (১৪ জুলাই) মৃত্যুবরণ করেন ফখরুল। তিনি জর্জিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বড়লেখা পৌরশহরের মহুবন্দ গ্রামের আব্দুল অকিদের ছেলে ফখরুল ইতালিতে দীর্ঘদিন কর্মজীবন কাটানোর পর রোববার (১২ জুলাই) তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। যাত্রার সময় আকাশসীমায় অবস্থানের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি দ্রুত খারাপ হলে বিমানটি জর্জিয়ার একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করে। সেখান থেকে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সোমবার সেখানে তিনি মারা যান।
ফখরুলের পরিবার ও এলাকা বাসী গণমাধ্যমকে জানিয়েছেন, তাঁরা নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সাহায্য কামনা করছেন। বিশেষ করে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত সহযোগিতার মাধ্যমে মরদেহ স্বজনদের কাছে পৌঁছে দেয়ার দাবি করেছেন তারা।
ফখরুলের মামা লাল মিয়া জানান, সোমবার রাতে মৃত্যর সংবাদটি নিশ্চিত হওয়ার পর তাঁরা শোকে আপ্লুত হয়ে পড়েন। বর্তমানে ফখরুলের মরদেহ দেশে আনার প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন তাঁরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন