প্রিন্ট এর তারিখঃ ২৮শে অক্টোবর, ২০২৬ইং; ০৪:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ ২ই জুলাই, ২০২৬ইং; ০৬:১১ পি.এম
রাজবাড়ীতে ময়লার ভাগাড়ে মিললো নবজাতকের মরদেহ
রাজবাড়ী জেলা শহরের বিনোদপুর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড় থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০ টায় মরদেহটি উদ্ধার করে রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা।
এরআগে সকালে ওই ময়লার ভাগাড়ে বোতল কুরাতে গিয়ে একটি সাদা রংয়ের ব্যাগে লাল কাপড় দিয়ে মোড়ানো মরদেহটি দেখতে পায় মোঃ হাবিবুর রহমান নামে এক ব্যাক্তি। এ সময় তিনি স্থানীয়দের খবর দিলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। এদিকে ময়লার ভাগাড়ে নব জাতকের মরদেহ খবরটি ছড়িয়ে পড়লে এক নজর দেখতে ভীড় করে স্থানীয়রা।
এ সময় স্থানীয় বাসিন্দা জনি বলেন, এমন ঘটনা কোন মানুষ করতে পারে না। কত মানুষ চেয়েও একটি বাচ্চা পায় না আর অমানুষগুলো ফেলে দিয়ে যায়। এদের দৃষ্টান্ত মুলক শাস্তি হওয়া উচিৎ।
ওই নবজাতকের পিতা দাবী করে এক ব্যক্তি বলেন, গত বুধবার রাত ১২টার পর রাজবাড়ী শহরের একটি ক্লিনিকে মৃত বাচ্চা প্রসব করে। মরদেহ দাফনের জন্য তার মামা শশুরকে দিয়ে পাঠানো হয়। পরে তিনি এ ময়লার বাগাড়ে ফেলে রেখে যায়।
রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে সাথে সাথে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে আসে এবং মরদেহটি উদ্ধার করে। এ বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি মরদেহের পরিচয় সনাক্ত করাসহ পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের কাজ চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"