প্রিন্ট এর তারিখঃ ২৭শে নভেম্বর, ২০২৬ইং; ০৯:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ ২৭শে নভেম্বর, ২০২৬ইং; ০৯:০৪ পি.এম
ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উৎসবমুখর পরিবেশে ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পেশাগত নৈতিকতা ও জনস্বার্থ রক্ষায় সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে জনস্বার্থ রক্ষা, সামাজিক সচেতনতা সৃষ্টি এবং এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নচিত্র তুলে ধরতে একটি দায়িত্বশীল সাংবাদিক সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে সাংবাদিকদের জনগণের আস্থা অর্জন করতে হবে।
তাঁরা আরও বলেন, প্রতিষ্ঠার পর থেকেই ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটি স্থানীয় সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখা এবং সাংবাদিকতার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করে আসছে। পেশাগত দক্ষতা, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীলতার সমন্বয়ে আগামী দিনে সংগঠনটি আরও এগিয়ে যাবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুফতী এস এম মনিরুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. শরিফুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ভূরুঙ্গামারী উপজেলা শাখার আহ্বায়ক ও সাংবাদিক মো. রফিকুল ইসলাম রঞ্জু, কুড়িগ্রাম জজ কোর্টের অ্যাডভোকেট মো. হাসানুর রহমান মিলন এবং ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা মো. মাসুদ আল করিম ও মো. মাহাবুবুল আলম রিমন।
এ ছাড়া অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি, সাংবাদিকদের কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"