প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বান্দরবান, ১ সেপ্টেম্বর, ২০২৬ : বান্ধবীদের সঙ্গে গোসল করতে গিয়ে সাঙ্গু নদীতে ডুবে মৃত্যু ঘটেছে স্কুলছাত্রী সাদিয়া ইসলাম মুমুর (১৪) এর।
এটি ঘটেছে মঙ্গলবার বিকেলে, জেলার রোয়াংছড়ি উপজেলার ২ নম্বর তারাছা ইউনিয়নের ছাইংগ্যা এলাকায় সাঙ্গু নদীতে।
বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আব্দুল মন্নান আনসারী এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত সাদিয়া ইসলাম মুমু কালাঘাটা এলাকার ৩ নম্বর ওয়ার্ডের মো. ইলিয়াছ ও ইয়াসমিন আক্তারের কন্যা। তিনি বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।
সূত্রে জানা যায়, সাদিয়া ইসলাম মুমু কয়েকজন বান্ধবীকে নিয়ে ছাইংগ্যা এলাকায় সাঙ্গু নদীতে পিকনিকে গিয়েছিল। পরে তারা নদীতে গোসল করতে নামলে মুমু পানিতে ডুবে যায় এবং নিখোঁজ হয়।
ঘটনার খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
পরে তাকে নদী থেকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন