প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিশোরগঞ্জের ভৈরবে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগের প্রেক্ষিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার ফলে ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ভৈরবপুর দক্ষিণ পাড়া এলাকায় সংঘর্ষটি ঘটে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বেশ কয়েকটি দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে কেউ কেউ ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা গ্রহণ করেন। তাদের মধ্যে ১৮ বছর বয়সী রাহাতকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ম্যানপাওয়ার ব্যবসায়ী ইউএস ইকবালের কাছে তার ভবনের ভেতরে সাবেক সমন্বয়ক পরিচয় দেওয়া শাহরিয়ারের জমি রয়েছে, এমন দাবিতে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ ঘটনার পর দুই পক্ষ সালিশে বসে। সেখানে শাহরিয়ারের পক্ষে মিরবাড়ীর রাজন এবং ইউএস ইকবালের পক্ষে রায়হানের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, যা সংঘর্ষে রূপ নেয়। তবে উভয় পক্ষকে মুরুব্বিরা ফিরিয়ে নিয়ে যায়।
প্রায় এক ঘণ্টা পর মিরবাড়ীর লোকজন ইউএস ইকবালের ভবনে হামলা চালালে আবারও দুই পক্ষ দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সময় ধাওয়া পাল্টা-ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব থানার পুলিশ, এসআরবি এবং প্রশাসনের সদস্যরা রাত সাড়ে ৯টার দিকে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ভৈরব থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তারা চলে যাওয়ার পর আবারও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে, যার ফলে কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ, এসআরবি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনুর রশীদ ঘটনাস্থলে এসে রাত সাড়ে ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন