প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খালগুলো ভরাট হয়ে যাওয়ার ফলে জলাবদ্ধতার মাত্রা বেশি বেড়ে গিয়েছে, এ মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
তিনি বলেছেন, রেকর্ড পরিমাণ ভারী বৃষ্টির কারণে এবং চট্টগ্রামের খালগুলো ভরাট হয়ে যাওয়ার জন্য জলাবদ্ধতা বৃদ্ধি পেয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে চট্টগ্রামের হালিশহর ও বাশখালীতে দুর্গত এলাকায় ত্রাণ বিতরণকালে ত্রাণমন্ত্রী এ কথা বলেন।
এ সময় সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, সাঈদ আল নোমান এমপি, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বেলায়েত হোসেন এবং জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া উপস্থিত ছিলেন।
ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যা পরিস্থিতির সার্বক্ষণিক খবর রাখছেন। তিনি জানিয়েছেন, বন্যাদুর্গত এলাকা থেকে ফিরে বিস্তারিত তথ্য অবহিত করবেন এবং যে সব কাজ দ্রুত করা প্রয়োজন তা আগে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, "জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার সর্বাত্মক পদক্ষেপ নেবে।" তিনি জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত বিএনপির সরকারের প্রতি জনগণের দায়বদ্ধতার কথা উল্লেখ করে বলেন, "আমরা জনগণের পাশে আছি।" এ বছর ৪০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার পাশাপাশি দুর্গত এলাকার মানুষের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন