প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের কলকাতায় স্থাপিত আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসির ৭০ ফুট উচ্চতার ভাস্কর্য সরানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা সংক্রান্ত অভিযোগের কারণে প্রশাসন সোমবার(১জুন) বিকেলে ভাস্কর্যটি অপসারণের উদ্যোগ নেয়।
গত বছরের ডিসেম্বরে মেসির কলকাতা সফরের উপলক্ষে নির্মিত সোনালি রঙের এই বিশাল ভাস্কর্যটি শহরের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছিল।
বিশ্বকাপ ট্রফি হাতে মেসিকে উদযাপনের পোজে ভাস্কর্যে তুলে ধরা হয়েছিল। উদ্বোধনের সময় অনলাইনে যুক্ত হয়ে মেসি ভাস্কর্যটির আনুষ্ঠানিক উদ্বোধনও করেছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, হাইড্রোলিক ক্রেন ও দড়ির সাহায্যে ভাস্কর্যটি খুলে ফেলা হয়। পরবর্তীতে সেটিকে একটি খোলা ফ্ল্যাটবেড ট্রাকে করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়।
পশ্চিমবঙ্গের আইনপ্রণেতা শারদ্বত মুখার্জি সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, স্থানীয়দের অভিযোগ ছিল যে উঁচু ভাস্কর্যটি বাতাসে বিপজ্জনকভাবে দুলছিল। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন ভাস্কর্যটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। আপাতত এটি সরকারি গুদামে সংরক্ষণ করা হবে। পরে উপযুক্ত কোনো স্থানে পুনঃস্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে ভাস্কর্য অপসারণের পেছনে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। অনেকের ধারণা, এর পেছনে রাজনৈতিক কারণও থাকতে পারে। ভাস্কর্যটি সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছিল। সম্প্রতি দায়িত্ব গ্রহণ করা ক্রীড়ামন্ত্রী নিতিশ প্রমানিক ভাস্কর্যটিকে দৃষ্টিকটু বলে মন্তব্য করেছিলেন। তার ওই মন্তব্যের কিছুদিনের মধ্যেই নিরাপত্তার কারণ দেখিয়ে ভাস্কর্যটি সরানো হলো।
তবে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিতভাবে বলা হয়েছে যে, এই সিদ্ধান্তটি সম্পূর্ণরূপে জননিরাপত্তার বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন