প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নানা আয়োজন ও উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে সাংবাদিক সমাজের কল্যাণ ও অধিকার বাস্তবায়নের নতুন পথে ‘মহান পেশার সম্মান অক্ষুন্নে আপোসহীন’ স্লোগানে বাংলাদেশ জার্নালিস্ট প্রোটেকশন ফোরাম (বিজেপিএফ) এর আগামী ২ বছরের জন্য নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ভয়েস অব ডেমোক্রেসির সিনিয়র রিপোর্টার আল-আমিন এম তাওহীদ। সাধারণ সম্পাদক পদে আরটিভির মোহাম্মাদ সায়েম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে একুশে টেলিভিশনের মো. শফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটর ম্যানিন থাই চাইনিজ হোটেলে এই নির্বাচন কার্যক্রম অনুষ্ঠিত হয়। সংগঠনের সকল সদস্যদের উপস্থিতি এবং মতামত ও সমর্থনের ভিত্তিতে নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন গণমাধ্যম ব্যক্তিত্ব মো. জাকির হোসেন। এসময় আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জার্নালিস্ট ফোরামের অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সিনিয়র সহ-সভাপতি ডিবিসি নিউজের অজিত সরকার, সহ-সভাপতি মোহনা টিভির নাছির উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক এশিয়ান টিভির সাবেক রিপোর্টার তারান্নুম রিয়া মনি, অর্থ সম্পাদক দেশ রুপান্তরের মোহাম্মদ খোকা, দপ্তর সম্পাদক ভিকটোরি নিউজের মো. সাদী আব্দুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক কালের সমাজের মো. প্রিন্স ওসমান, আইন ও মানবাধিকার সম্পাদক গ্লোবাল টেলিভিশনের আলাউদ্দিন আল আজাদ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক দৈনিক করতোয়ার মো. নুরুজ্জামান রিকু, পেশাগত অধিকার ও কল্যাণ সম্পাদক বাংলাদেশ বুলেটিনের রনি সিকদার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দেশ টিভির মো. আবির, নারী ও সমাজকল্যাণ সম্পাদক চ্যানেল নাইনের নামিরা আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক বাংলা টিভির আসাদুজ্জামান শেখ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যমুনা টিভির কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু, কার্যকরী সদস্য দৈনিক সংবাদের জাবির আহমেদ, কার্যকরী সদস্য বাংলাদেশ বুলেটিনের মো. আবুল কালাম, কার্যকরী সদস্য ভয়েস অব ডেমোক্রেসির মো. শাহাবুদ্দিন হোসেন, কার্যকরী সদস্য সিএনআইয়ের মো. হাফিজুর রহমান, কার্যকরী সদস্য বাংলা টিভির মো. আবুল কালাম।
সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে সংগঠনের নতুন সভাপতি ইঞ্জিনিয়ার আল-আমিন এম তাওহীদ বলেন, "সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি রাষ্ট্র ও সমাজের প্রতি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সাংবাদিকরা সমাজের দর্পণ, রাষ্ট্রের বিবেক এবং জনগণের অধিকার ও সত্য প্রতিষ্ঠার অন্যতম প্রধান শক্তি।"
তিনি আরও বলেন, "কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজও দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলা, মামলা, হুমকি, হয়রানি, নির্যাতন ও নানা ধরনের প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন। অনেক সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করেন, অথচ তাঁদের নিরাপত্তা, ন্যায্য অধিকার ও পেশাগত মর্যাদা নিশ্চিত করার ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা রয়েছে।"
বাংলাদেশ জার্নালিস্ট প্রোটেকশন ফোরামের মূল লক্ষ্য হলো—সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং সাংবাদিক সমাজের ন্যায্য দাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করা।
তিনি বলেন, "আমরা বিশ্বাস করি, একজন সাংবাদিকের কলম যেন কোনো ভয়, চাপ কিংবা প্রলোভনের কাছে মাথানত না করে। সত্য প্রকাশের স্বাধীনতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম ভিত্তি। তাই সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ তৈরি করা রাষ্ট্র, সমাজ ও সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের দায়িত্ব।"
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মাদ সায়েম বলেন, "আমরা কোনো ব্যক্তি, দল কিংবা গোষ্ঠীর প্রতিপক্ষ নই। আমরা অন্যায়ের প্রতিপক্ষ, অনিয়মের প্রতিপক্ষ এবং সাংবাদিক নির্যাতনের প্রতিপক্ষ। আমরা চাই, সাংবাদিকরা যেন সত্য প্রকাশের কারণে হয়রানির শিকার না হন। একজন সাংবাদিক যেন তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিজের জীবন, পরিবার কিংবা জীবিকার নিরাপত্তা নিয়ে আতঙ্কিত না থাকেন। আমরা সরকারের সংশ্লিষ্ট দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যমের মালিকপক্ষ এবং দেশের সচেতন নাগরিক সমাজের প্রতি আহ্বান জানাই—সাংবাদিকদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিতভাবে এগিয়ে আসুন।"
কমিটির নতুন দায়িত্বপ্রাপ্ত অন্যান্য সদস্যরা বলেন, সাংবাদিকদের ন্যায্য অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা প্রতিষ্ঠার সংগ্রামে আমরা দায়িত্বশীল, সাহসী ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করব। সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে এবং সাংবাদিক সমাজের অধিকার প্রতিষ্ঠার পক্ষে আমাদের পথচলা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন